শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড এইটি ওয়ান

প্ল্যাটফর্ম নিউজ, ৫ অক্টোবর ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

শহরে এক পাগল আছে। একটু পরপর বলে ‘মাকে নিয়া আসমু, বড় হাসপাতালে চিকিৎসা করমু’। সে কবে সে ভাল ছিল, টাকা রোজগার করতো আর মনে মনে প্ল্যান করতো গ্রাম থেকে বিধবা মাকে নিয়ে এসে চিকিৎসা করাবে। পাগলদেরও একটি অতীত থাকে। এখন সে পাগল, সবকিছু ভুলে গেছে শুধু ও কথাটি ভুলে নি। মা তো মরে গেছে সে কবেই!

পাগলদের দেখে অদ্ভুত লাগে। একটু ভয়ও লাগে। তাদের মনের ভিতরে কী চলছে বাইরের বিশ্ব জানে না। মন ও বিশ্ব- একে অপরের অস্তিত্ব নাকচ করে দেয়। আসলে কার মনের খোঁজ কে জানে! শরীরে মনের অংশই বা কতটুকু? বোর যখন পরমাণুর মডেল দেন বলেছিলেন- এক ফুটবল মাঠ যদি পরমাণু হয়, আপনি যে মোটর ভাজার ঠোঙ্গা নিয়ে মাঠে গেছেন সেখানে এক মটর দানা হচ্ছে তার নিউক্লিয়াস। যে পুরো পরমাণুর ভর ধারণ করে বসে আছে। শরীরে মনও সম্ভবত এরকম কিছু। তিলমাত্র জায়গা কিন্তু বড় ভারী।

ছবি – প্রতীকী

এ পৃথিবীতে রোবট মানবরাই সবচেয়ে সুখী মানুষ। তাদের অত ভাববার কিছু নেই। জাস্ট ফলো করে যাও। মানুষ দুই ধরনের হয়। একদল অর্ডার করে, আরেকদল ফলো করে। বস হলেই যে অর্ডার করবে এমন না, সে অধস্তন হলেও সে ঠিক করে দেয়। বলে ‘এভাবে করলেই হয়তো ভাল হবে’, বস মেনে নেয়। যাকে আমরা ‘আস্থা’ বলি।

ঢাকায় এসেছি। মন খুব অশান্ত হয়ে আছে। ভেবেছিলাম প্রায় একশো আশি দিন ধরে কোভিড উনিশ নিয়ে লিখছি, ঢাকার কথা তো আসেই নি। কোথায় কী, ঘরবন্দী হয়ে বসে আছি গত দুইদিন। সংসারে এমন এক বন্ধু প্রয়োজন যার সাথে মন খুলে সব বলা যায়। সেরকম কাউকে না পেলে পাতিয়ে নিতে হয়। ঈশ্বরের করুণার আশায় এখন কৃষকও বসে থাকে না!

ইংরেজিতে একটি শব্দ আছে cynical, মানে যারা ভাবে অন্যের দুঃখ কষ্টে উদ্বিগ্ন হয়ে নিজে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। cynicism একটি দর্শন। প্রাচীন গ্রীসে সিনিকসরা ছিলেন। একবার এক দোকানে সক্রেটিস গেলেন যেখানে সব পাওয়া যায়। তিনি সেখানে বলেছিলেন ‘কত কিছু আছে, অথচ আমার কিছুরই প্রয়োজন নেই!’ তাঁর এক কথাতেই এক মতবাদ তৈরি হয়ে গেল। সিনিকসরা বিশ্বাস করতো বাহ্যিক কিছু লাগে না সুখী হতে, সুখ সবার নাগালের মধ্যে। একবার সুখী হলে সুখ হারায় না। এ শহরের মানুষগুলো আধুনিক সিনিকস, প্রাচীন গ্রীসের সিনিকস নয়। আসার সময় মহাখালী কাঁচাবাজারে এক বৃদ্ধকে বাস থেকে নামতে গিয়ে পড়ে যেতে দেখলাম। কারো কোনো ভ্রুক্ষেপ নেই। কেউ বললো বৃদ্ধের দোষ, কেউ বললো ড্রাইভারের। বেশিরভাগ চুপ থাকলো। বাস দাঁড়ালো না। বাস সহ মানুষ। (আজকের নির্যাতিত গৃহবধূর প্রসঙ্গ আর না টানি।)

সারাদিন কয়েকবার পত্রিকা পড়ি। রাজনীতির খবর ছাড়া দৈনিক পত্রিকা হয়? গত কয়েকমাস ধরে তাই হচ্ছে। শুধু ক্রাইমের খবর দিয়ে একেকটি পেপার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসুস্থ। তিনি প্রথম বড় কোনো নেতা যার মধ্যে ভন্ডামি ছিল না। যা মুখে আসতো তাই বলে দিতেন। রাজনীতি যে কোনো পোশাক নয় সে পৃথিবীবাসী প্রায় ভুলতেই বসেছিল। সম্ভবত এবারের নির্বাচনে তিনি হারবেন। ১১, ১২ ক্লাসে বাঙলার সিলেবাস দিয়েছে। ১২ টি করে গল্প, কবিতা। অসাধারণ সিলেকশন। তবে এত কম কেন? মস্তিষ্ক পেশির মতো। ব্যায়াম না করলে বাড়ে না। আমরা আমাদের মস্তিষ্ক ছোট করে ফেলছি। ফেসবুকে আসলেই দেখা যায় পাখির মতো ব্রেন নিয়ে আমরা উড়ে বেড়াচ্ছি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান বললেন মাত্র ১২ টাকায় নাকি পড়াশোনা করা যাচ্ছে। হয়তো যাচ্ছে, কিন্তু তাকে কী পড়াশোনা বলে? শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনামূল্য মর্যাদা মানের মর্যাদাকে হটিয়ে রাখছে- এ সমস্যা আমাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ভার্সিটি গোটিনজেন- পুরো মানব ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিলো। হিটলার যদি ইহুদি প্রফেসরদের বের না করে দিতেন আমেরিকার ম্যানহাটন প্রজেক্ট করে বোমা বানানো হয় না। রাশিয়ারও হয় না, ইংল্যান্ড ফ্রান্সেরও হয় না। তখন গোটিনজেন ভার্সিটির ক্যান্টিনে কোনো লেখা কখনো মোছা হতো না। কারন চা কফি সিংগারা খেতে খেতে শিক্ষক ছাত্ররা তাদের চিন্তার সূত্র ধরে অঙ্ক কষা শুরু করতেন। হয়তো অর্ধসমাপ্ত থাকতো। পরেরদিন ওখান থেকেই অন্যকেউ শুরু করতো। সেজন্য কড়া নির্দেশ ছিল অনুমতি না নিয়ে ম্যানেজার টেবিলের কোনো আঁক মুছতে পারবে না। আর আমাদের গর্ব আমাদের ভার্সিটিতে দশ টাকায় উন্নত মানের নাস্তা পাওয়া যায়!

অবশ্য ঢাকা মেডিকেল কলেজ ও বিএসএমএমইউ ক্যান্টিনকে আমার একদম তুচ্ছ মনেহয় না। কেউ চোখ কান খোলা রাখলে অনেক কিছু শিখতে পারে। একমাত্র মেডিকেল প্রফেশনে আমাদের মস্তিষ্ক ভাল খরচ হচ্ছে। মেডিকেল প্রফেশন নষ্ট হচ্ছে পরে গিয়ে। পাশ করার পর। অর্জুন কর্ণরা মহারথী স্বীকৃতি পাবার পর সাধারণ তীরন্দাজে পরিণত হচ্ছেন।

…

এবার পূর্নিমায় ব্রীজে গিয়েছিলাম জ্যোছনা দেখতে। গ্রামের মধ্যে ছোট নদী, ছোট ব্রীজ। মাঝ রাত। ডিঙ্গি নৌকায় জেলেরা নিঃশব্দে মাছ ধরছে। দূরে বাড়িঘরের আলো সারিসারি দোকানের কুপিবাতির মতো দেখাচ্ছে। রাস্তায় রাস্তায় নির্ভয়ে শিয়াল ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোথাও কুকুর। যারা টহল দেন- বেঞ্চিতে বসে মোবাইলে লুডু খেলছেন। তিন চার বল্লম পাশে রাখা। ফলা গুলো চকচকে।

অন্ধকার থেকে অন্ধকার সরিয়ে অন্ধকার দূর করা যায় না। প্রয়োজন আলোর উপস্থিতির। তা সে যত অল্প আলো-ই হোক। এ জনপদে শিক্ষা দরকার। পরীক্ষা পাশের শিক্ষা না, আরেকটু মানবিক হবার শিক্ষা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।