মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টি সিক্স

প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে ২০২০, বুধবার
ডা. শুভদীপ চন্দ

‘কাকে ফোন দিবেন? ফোন দেন’ – বলছিলেন ম্যাজিস্ট্রেট সাহেব। আরেকজন কুঁজো হয়ে লিখছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরাই নির্দেশনা দিচ্ছিল। নিউ ললিতা ফার্মেসিকে যখন ফাইন করে তখন আমি সেখানে। দীর্ঘ চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে একটু ফাঁকা হওয়ার অবসর খুঁজছি। সামাজিক নৈকট্য এতই বেশি শ্বাস নিতে ভয় হয়। এর আগে সম্ভবত মিষ্টি পল্লিতে রেইড হয়েছে। পরে দেখলাম তারা সামাজিক দূরত্ব নিয়ে খুব সচেতন ভঙ্গিমায় আছেন!

সর্বশেষ বেড়িয়েছিলাম এক সপ্তাহ আগে। আজ রাস্তায় পা দিয়ে মনে হলো যেন ঘুম থেকে জেগে উঠেছে শহর। বুকশপ, ডিপার্টমেন্টাল স্টোর, কাপড়ের দোকান, ফাস্ট ফুড শপ, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, জুতার দোকান, কসমেটিকস শপ, মোবাইল ডিসপেনসারি- সব খোলা। ভ্যানে করে আনারস, লিচু, তরমুজ, আম, বাঙ্গি, কলা, খেজুর বিক্রি হচ্ছে। অসংখ্য মানুষ রাস্তায়। এতো বেশি মানুষ যে রিকশা পাওয়া যাচ্ছে না। চিরচেনা রমযানের খাবার দোকান ঢেকে রাখা নেই। গাড়ি স্টার্টিংয়ে লোকলজ্জা মেনে আলতো করে কিক দিলে হয় না, জোরেই দেয়া লাগে। সবার মুখে মাস্ক, প্রায় একশো শতাংশ।

প্রয়োজনহীন মানুষ বেড়িয়েছে আমি বিশ্বাস করি না। প্রশাসন-পুলিশ-ডাক্তারের আন্তরিকতার অভাব নেই। তবুও আমরা যুদ্ধটিতে ভাল করছি না। ‘দেয়ার আর নো বিগ প্রব্লেমস, দেয়ার আর জাস্ট লট অফ লিটল প্রব্লেমস’- হেনরি ফোর্ডের এ শিক্ষাটি আমরা নিতে পারছি না। সবার সমস্যা আলাদা আলাদা, এক ঔষধে সারবে না। ছোট ছোট ইউনিট ধরে এগোতে হবে। আইন নিউ ললিতা ফার্মেসির কাস্টমাররা ভেঙ্গেছে, কিন্তু জরিমানা ফার্মেসি দিয়েছে। মানুষ লাইন ধরে ট্রেনের টিকিট কিনতে পারে, সহজলভ্য ঔষধ কিনবে না। আবার লাইনে দাঁড়াতে গেলেও সামাজিক দূরত্ব ঠিক রাখা সম্ভব হয় না। যে দেশের মানুষ ‘স্বাস্থ্য’ কী তাই জানে না, সেখানে ‘স্বাস্থ্যবিধি’ শেখানো শুধু অন্যায় না, শাস্তিও বটে!

শুনেছি ডিজি স্যার আক্রান্ত হয়েছেন। বনে দাবানল হলে শুধু শুকনো পাতা না ভেজা পাতাও পোড়ে। উনার সুস্থ হওয়া খুব জরুরি। আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন। ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এ কোভিড উনিশের সময় আমাদের দেশের নার্সরা কিভাবে জীবন যাপন করেছেন লিখে রাখা জরুরি ছিল। উনাদের আমার পাতার আড়ালে লুকানো ফুল মনেহয়। যার উপর সকালবেলার স্নিগ্ধ আলো কখনো পড়ে না। তাদের গুরুত্ব শুধু তারা বোঝেন যারা ফুলের আসল সমঝদার।

চীনের উহান প্রদেশে নতুন করে করোনা পজিটিভ আসার পর তারা পুরো শহরের করোনা টেস্ট আবার শুরু করতে যাচ্ছে। এক কোটি দশ লক্ষ লোকের করোনা টেস্ট করবে, সেও দশ দিনে। গতবছর জার্মানিতে এক সেমিনার হয় সেখানে বাংলাদেশ থেকেও কার্ডিওলোজিস্টরা গিয়েছিলেন। সেখানে এক বিখ্যাত প্রফেসর বলেছেন- ‘সামনের দশকগুলোতে যাদের অর্থ আছে তারা মরবে না’। আসলেই মনেহয় তাই ঘটতে যাচ্ছে। উহান প্রদেশের জন্য করোনা প্রথমবার ঝাটকা ছিল, এখন আর নয়। সব উন্নত দেশের জন্যই তাই হবে। আমাদের হবে ডেঙ্গুর মতো, ডায়রিয়ার মতো, ম্যালেরিয়ার মতো। আমরা রাস্তার খানাখন্দের মতো এড়িয়ে বাঁচবো।

এ নিয়মিত লেখাটি বন্ধ করে দিব কিনা ভাবছি। নতুন কিছুই তো লিখছি না। এক বন্ধু বললো- মানুষ বইয়ের দোকানে গিয়ে পড়া বইয়ের নামটিই প্রথম পড়ে, মন্দিরে গিয়েও চেনা লোকের নামফলক প্রথম খোঁজে।
প্ররোচনা যতই কুযুক্তিপূর্ণ হোক উপমার আতিশয্যে ভাল শোনায়। যেমন অলংকার একটু অপছন্দনীয় চেহারাকেও পছন্দসই করে তোলে।

তাই আপাতত লেখার ধারায়ই থাকছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।