বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টু হান্ড্রেড

প্ল্যাটফর্ম নিউজ, ১ নভেম্বর ২০২০, রবিবার

ডা. শুভদীপ চন্দ

সভাপতি বাবু একবার ইতস্তত করলেন জুতা পায়ে ঢুকবেন কিনা। মা-ই তো নেই, মা কে নিয়ে গেছে। সারা শহর ঘুরে নদীতে বিসর্জন দিবে। আগে তিনিও যেতেন, এখন আর পারেন না। ছেলে ছোকরাদের সাথে ঠিক পেরে উঠেন না। জুতা নিয়েই ঢুকলেন। মা ছাড়া মায়ের আর ঘর কি? সব ঘরই সমান।

প্রতি বছরই মা আসেন, মা চলে যান। গত ত্রিশ বছর ধরে তিনি এ মণ্ডপের সভাপতি। আর সবকিছুতে অভ্যস্থ হলেও, এ খারাপ লাগায় কেন জানি অভ্যস্থ হতে পারেন নি। বিসর্জনের বিকেলে এতো খারাপ লাগে যেন প্রিয়জন হারানোর কষ্ট। হঠাৎ সবকিছু শেষ। ভীড়- বাট্টা, হাঁক- ডাক, পূজা- আর্চা, ঢাকের বাড়ি, এর অভিযোগ ওর অভিযোগ- সব শেষ। এক বছরের প্রতীক্ষা ফুস করে শেষ। কেমন জানি শূন্যতা, দম বন্ধ লাগে। উনার আগেই অর্থ সচিব চলে এসেছেন। খরচপাতির হিসেব কষছেন। তাদের জন্য টেবিল- চেয়ার দেয়া হয়েছে। গতকালও এ জায়গায় তিল দাঁড়ানোর জায়গা ছিল না। আজ ফাঁকা। ডেকোরেটরের লোক চেয়ার, টেবিল, জলের ড্রাম নিয়ে গেছে। দূরে গেট খোলার কাজ চলছে। লাইটিং এর লোকেরা এখনো আসে নি। এসে পড়বে খন। পুরোহিত মশায় শূন্য বেদিতে ঘুমাচ্ছেন। মার বিদায়ে তার উপরের ঝড়ও শেষ হলো। বড্ড চাপ গেছে এবার। সে মহালয়া থেকে শুরু।

সভাপতি মশায় টের পেলেন তার হাঁটুর ব্যথাটা বেড়েছে। পাঁচ ছয়দিন ধরে সুগারটা কন্ট্রোলে নেই। বাড়ির সবাই না করছিল এখন এ সন্ধ্যায় না বেড়োতে। কিন্তু তিনি প্রায় জোর করেই বের হয়েছেন। মায়ের মুখটা খুব মনে পড়ছে। জানেন না সামনের পুজোয় আবার মায়ের দেখা পাবেন কিনা। শরীর আজকাল যখন তখন খারাপ হয়। প্রেশারের ঠিক নেই, সুগারের ঠিক নেই, প্রস্বাবও ঠিক মতো হয় না। আবার এক বছর প্রতীক্ষা। সভাপতি মাথা ঘুরিয়ে দেখতে লাগলেন। সিদুঁরে মেঝেটা মাখামাখি হয়ে আছে। বাড়ির ছোটদের বই এক পাশে রাখা। ফুল ও বেল পাতা এক কোনায় স্তুপ হয়ে আছে। কর্কশিটের উপর ভগবান শিবের ছবি অনাদরে ঝুলছে। লাইটিং এর লোক এখনো এসে সাড়েনি। মরিচ বাতিগুলো জ্বলছে নিভছে। সবই আছে, শুধু যার জন্য সব সে মা নেই। টেবিলের উপর রাখা রেজিস্টার খাতা। উপরে লাল কালিতে লেখা ‘অভিযোগ বহি’। ‘দাদা, এবার অভিযোগ গতবারের চেয়ে বেশি পড়েছে’- তাকে দেখে অর্থ সচিব বললেন।

তিনি চেয়ারে বসে দূরের আলো দেখতে লাগলেন। হলুদ- লাল- সবুজ মরিচ বাতি জ্বলছে নিভছে। মাঝের কয়েকটি বাতি নষ্ট। জ্বলছে না। ‘আশ্চর্য, এ কয়দিন কারো চোখে পড়ে নি? এগুলোর কথা বলতে হবে। পয়সা তো কম নিবে না!’ গত পাঁচদিনের কথা খুব মনে পড়ছে। বোধন, পূজা, অঞ্জলি, প্রসাদ, আরতি। আবার এক বছর। মা কী দেখা দিবেন? না কী এবারই শেষ বিদায়? ভাল করে শেষ প্রণামও যে করা হয় নি। ‘কী যে বলছিলে অভিযোগ নিয়ে’ অস্ফুট স্বরে সভাপতি বললেন ”সারাজীবন শুধু এ এক দুই নষ্ট বাতিই দেখে গেলাম, চারপাশে ওই এতো এতো আলো- দেখলাম না!” সন্ধ্যা ঘনাচ্ছে। তুলসী তলার সে প্রাচীন সন্ধ্যা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।