রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“রোগী, রোগীর এটেন্ডেন্ট ও চিকিৎসক” – কিছু অভিজ্ঞতার কথা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার

ডা. অনুজ কান্তি দাশ
সহকারি রেজিস্ট্রার, সার্জারি,
সিওমেকহা।

উদ্দেশ্যহীন কথাবার্তা, পড়ে সময় নষ্ট না করলেই ভাল!

আমি যে ওয়ার্ডে গত ৪ দিন ধরে ডিউটি করতেছি সেখানে গতকাল সকাল ৮ টায় রোগী ছিল ১১৩ জন, সাথে কেবিনে ৫ জন এবং প্রিজন সেলে ৪ জন। এই যে ওয়ার্ড, এখানে সরকারি হিসাবে রোগীর জন্যে নির্ধারিত বেড ৪০টি। ঠেলাঠেলি আর প্রশাসনের বদান্যতায় এর বাইরে আরও ৪০টি বেড করা হয়েছে। প্রতিজন রোগীর সাথে গড়ে ৩জন করে এটেন্ডেন্ট। ইন্টার্নসহ চিকিৎসক ৮ জন, নার্সিং স্টাফ ৩জন, ওয়ার্ড বয় ৩ জন, আনসার ১ জন। মনে করেন এই রুমের ভেতরে এমনও হতে পারে যে করোনা ভাইরাস একজন আরেকজনের সাথে কলিশন করে রুম ছাড়া করে দেয়। কারণ অন্য সব প্রতিষ্ঠানে থার্মাল স্ক্যান, স্বাস্থ্য বিধি মানামানির বালাই থাকলেও, এই রুমের ভেতর কোন বিধি মানামানি কোন সুযোগ নাই।

যাইহোক সকাল সোয়া আটটায় সকল পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে ওয়ার্ডে ঢুকি। ঢুকে ওয়ার্ড বয় আর আনসারদের বলি রোগীর লোকজন রুমের বাইরে বের করে দিতে। এই ১৫-২০ মিনিট চলে হাউ কাউ। কেউ বের হতে চায় না। যাই হোক, ২০মিনিট পরে গিয়ে দেখি ৫০% ক্লিয়ার হয়েছে। তারপর এবার আমার পালা, যেসব রোগীর সাহায্য প্রয়োজন তাদের একজন লোক রেখে বাকি সব রোগীর লোক বের হতে বলি- আমরা বললে বেশি কাজে দেয়; তারপরেও এখান থেকে ৫-১০% থাকে যারা কিছুতেই বের হবেনা। এদের বেশিরভাগই হলে সমাজের শিক্ষিত, সচেতন, ক্ষমতাধর নাগরিক। গোসসা দেখিয়ে আবার ডেস্কে ফেরত আসি বা ঠায় দাঁড়িয়ে থাকি বা উনাদের শিক্ষিত এবং ক্ষমতাধর হওয়া নিয়ে টিটকারি মারি। তারপরেও ২-৩ রোগী লোক থেকেই যায়- যাদের দৌড় আমার অনেক উপরে, তাই নিজের পশ্চাত বাঁচাতে উনাদের রেখেই রাউন্ড শুরু করি। একটা হ্যান্ড মাইকের খুব অভাব বোধ করি। হাসপাতাল নাকি সেনসিটিভ জায়গা- এখানে মাইক ব্যবহার করা যাবে না। গলার উপর অনেক অত্যাচার যায় – তার উপর এন ৯৫ মাস্ক। নাকের কার্টিলেজ নষ্ট হয়ে নাকের হাড্ডিতে স্ট্রেস ফ্র্যাকচার হয়ে গেছে কি না এতো দিনে কে জানে। যাই হোক, ৯ টার দিকে রাউন্ড শুরু করি।

ছবিঃ প্রতীকী

১২০ জন রোগী দেখি – দেখতে দেখতে এক থেকে দেড় ঘন্টা চলে যায়। কারও পেটে ব্যথা, কেউ আসছে এক্সিডেন্ট করে, কেউ মারামারি করে, কারও বুকে টেটা ঢুকছে, প্রস্রাব আটকে গেছে, পায়খানা দিয়ে রক্ত পরে, পায়ে আলসার, শরীরে চাকা, হার্নিয়া, এপেন্ডিসাইটিস – একেক রোগীর একেক সমস্যা আবার একেকজনের একেকরকম হিস্টরি। রোগের ইতিহাস নেয়া হল একটা আর্ট- এই আর্টসের চর্চা করাতে করাতেই মেডিকেল সায়েন্সের ৮০ ভাগ পড়ালেখা শেষ হয়। তবে বেডের অতিরিক্ত এতো রোগী থাকলে এসব সায়েন্স আর্টস না হয়ে কমার্স হয়ে যায়! যার যার লাগবে ইন্টার্নদের সবকিছু বুঝাই দিয়ে একটু চেঞ্জিং রুমে গিয়ে মাস্ক খুলে শ্বাস নিয়ে আসি। এরপর শুরু হয়ে স্যারদের রাউন্ড। এবার সব রোগীদের হিস্টরি, পেট টিপে কি পাইলাম অথবা তার পরীক্ষা নিরীক্ষার ফলাফল কি- মাঝে মাঝে কিছু ভুল হলে সেটা নিয়ে অনেক স্যার সুন্দর করে বুঝিয়ে বলেন কোন স্যার আবার টিপ্পনিও মারেন- আমি তো ট্রেনিং করে আসলে বুড়া হয়ে গেছি! তবে একটা বিষয় আমি হিসাব মিলাতে পারি না- যে আমি বাসার বাজার করতে গেলে লিস্ট নিয়ে যাই আর মোবাইলে লিখে নিয়ে যাই- যেভাবেই যাই না কেন এমন কোন দিন হয় না যে ২-৩ টা আইটেম ভুলে না নিয়ে বাসায় ফিরছি- সে আমিই কি অবলীলায় এতোগুলো রোগীর প্রয়োজনীয় সবকিছু কিভাবে মনে রাখি, এই হিসাবে ভুল খুব কমই হয়।

এর মাঝে অনেক রোগীকে অপারেশনে পাঠানো, ফ্রেশ অর্ডার করা, প্রশাসনিক অফিসে স্যারদের তলবে যাওয়া, ঔষধ ইন্ডেন্ট করা, লাইট- ফ্যান ঠিক করানো, ইন্ডেন্ট চেক করা, কালকে ছুটি দিয়েছিলাম ৩৬ জন রোগী- এদের ছাড়পত্রে সই করা, এসব শেষ করে দুপুরে খেতে বাজে ৩-সাড়ে ৩ টা। এরপর আবার সন্ধ্যার পর আবার রাউন্ড- অপারেশন- চলছেই।

এখন এই ৪টার সময় একটু রিলাক্স করতে গিয়ে আর সন্ধ্যার পর অপারেশন থিয়েটারে যাবার প্রস্তুতি নিতে নিতে এগুলো কেন মাথায় আসল জানিনা- তবে ৫ বছর ধরে এই কাজ প্রতিদিন করতেছি (করোনার কারণে গত ৬ মাসে অবশ্য মাঝে কোয়ারেন্টিন পেয়েছি)। চাকরি জীবনের ৮ বছর অতিবাহিত হল- একই গ্রেডে একই ব্যস্ততায় কাটিয়ে দিলাম। প্রমোশন, প্রণোদনা- এগুলোতে যোগ্যতা থাকার পরেও একই অবস্থায় – তারপরেও চলছে গাড়ি- শ্বাস থামলে গাড়িও থামবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।