বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ম্যাডাম যখন মায়ের মত মমতাময়ী

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে, ২০২০, সোমবার

ক্লাসশেষে একদিন আউটডোর থেকে বেরোচ্ছি, ঘড়ির কাঁটা তখন দুইটা পেরিয়ে। হাসপাতাল গেইটে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। স্টার্ট নেয়া শুভ্র সাদা প্রাইভেটকার থেকে ডাক এলো। সেদিক গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময়ের প্রাক্কালে জিজ্ঞেস করলেন, কেমন আছি?

-জ্বি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো।
-পড়াশুনা কেমন চলছে?
-আলহামদুলিল্লাহ ভালো, তবে ম্যাম ফোর্থ ইয়ারের শুরুর দিকে তো, একটু চাপ বেশী।
-হ্যা চাপ তো হবেই, বড় হচ্ছো, ডাক্তার হবে। তখন কত চাপ নিতে হবে। এখন এসবে অভ্যাস করে নাও।
-জ্বি ম্যাম।
-আচ্ছা খাওয়া দাওয়া কেমন করো?
-ম্যাম খাই তো। তবে হোস্টেলের খাবার আর কি!
-শুনো বাহিরের খাবার কম খাবে। এখন চাপ লাগে বেশী, তাই বেশী পুষ্টি প্রয়োজন। পর্যাপ্ত ক্যালরি সমৃদ্ধ খাবার খাবে। প্রতিদিন দুধ খাবে। ডিম-সিদ্ধ, ফলমূল বিশেষত কলা, পেয়ারা সিজনাল ফলগুলো বেশী করে খাবে।
-আচ্ছা ম্যাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো। দু’য়া করবেন।

আরেকদিনের ঘটনা, বাৎসরিক কলেজ পিকনিকে গিয়েছি সাফারী পার্কে। খাওয়া-দাওয়ার পর্বে সবাইকে খাওয়ানো হচ্ছে। আমরা কয়েকজন খাবার পরিবেশন শেষে সবাই চলে গেলে খেতে বসেছি। দুপুরের ভ্যাপসা গরম। দেখি হিমেল পরশ বুলাতে দাঁড়িয়ে আমাদের জন্যে গ্লাসে পানি ঢেলে দিচ্ছেন ম্যাম। সেদিনকার ঘটনায় চোখ টলমল করছিলো। কতটুকু ভালোবাসা থাকলে এতটা কাছে টেনে নিতে পারে!

তথাকথিত মা দিবসের প্রাক্কালে স্মরণ হচ্ছিলো সেই মমতাময়ী ম্যাম, দ্বিতীয় মায়ের কথা। তাই কি বোর্ডের পাতায় স্মৃতিতে চড়িয়ে থাকুক বলেই লিখছি।

যে মা কে নিয়ে কথা হচ্ছিলো তিনি আর কেউ নন, আমাদের কানিজ ম্যাম।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ম্যাম। কিংবদন্তিতূল্য এই শিক্ষকের সান্নিধ্য অনেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই পেয়েছে। তন্মধ্যে খাজাঁ ইউনুস আলী মেডিকেল কলেজের প্রাক্তন সৌভাগ্যবান অনেকেই আছেন।

কথায় আছে, জীবনের ষোল-কলা নাকি পূর্ণ হয় না। আর সবার মাঝে সবগুণ থাকে না। কিন্তু কানিজ ম্যামকে দেখলে মনে হয় সর্বেসর্বা, সর্বগুণী। ম্যামের পড়ানোর স্টাইল অন্য সবার চেয়ে ব্যতিক্রমী, কিন্তু সবচেয়ে লাভজনক। গৎবাধা সিস্টেমের মত স্লাইড না পড়িয়ে ম্যাম ফিজিওলজির মেইন বই “গাইটন” ছোটবাচ্চাদের মত ধরে ধরে, দাগিয়ে দাগিয়ে পড়ান। ম্যাম দীর্ঘক্ষণ ক্লাসে বুঝিয়ে বুঝিয়ে যেভাবে পড়ান, সেটাই আমাদের পরবর্তীকালের বিভিন্ন জটিল মেকানিজম পড়তে খুব সহায়তা করে। একজন শিক্ষার্থীও যদি একলাইন পড়া বাকি থাকে তবে ম্যাম সেটা পূর্ণ না করে আগান না। কার্ড, টার্ম পরীক্ষার ভাইবাতে ম্যাম খুব কড়া হলেও, প্রফের ভাইবাতে ম্যামের সহায়তার গল্প সবার মুখে ফুটে। আর প্রত্যেকটা শিক্ষার্থীকে ম্যাম যেভাবে উৎসাহ দেন সত্যিই তা অতুলনীয়।

একজন ভালো শিক্ষকই নন, একজন ভালো মনের মানুষই ম্যামকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। পৃথিবীর যে কেউ ম্যামের বাচনভঙ্গি দেখে বিমোহিত হবেন।স্পষ্ট ভাষায়, প্রাঞ্জল সুন্দর উপস্থাপনা আর জ্ঞানের সমাহার সব মিলিয়ে অন্নপূর্ণা। ম্যামের মত জ্ঞানী মহিলা খুব কমই দেখা যায় এ জামানায়। যেমন মেডিকেলীয় সিলেবাসের জ্ঞান তেমনি ইহকালীন পরকালীন জ্ঞান।

এতকিছু ছাঁপিয়ে ম্যামের যে গুণটি ম্যামকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তা উনার দ্বীনদারিতায়। ডাক্তারদের মাঝে এত দ্বীনদারী আমি দেখিনি। আপাদমস্তক পর্দায় ঢাকা থাকলেও ম্যামের স্মার্টনেসের ধারে কাছেও কাউকে পাওয়া যাবে বলে জানা নেই! বর্তমান জামানার ফ্যাশনেবল হিজাবী নয়, প্রকৃত রাসূলের(সা.) সুন্নাতের পাবন্দীওয়ালী।

আর ম্যামের একটি অভ্যাস খুবই বিরল সেটা হলো প্রতিটি কথার ফাঁকে ফাঁকে “আল্লাহ মাফ করুক”, এই কথাটা বলা। এমনকি একলাইন পড়িয়ে এই কথাটি বলা যেন ম্যামের নিঃশ্বাসে মিশে আছে। ঢাকায় ম্যামের বাসায় আসা-যাওয়ার পূর্ণ সময়টাতে ম্যাম কুরআন তিলাওয়াত করেন। সবমিলিয়ে দ্বীনি পরহেজগারিতা, সুন্নাতের পাবন্দী, অমায়িক ব্যবহার, নীতিতে অটল, সাহায্যকারী মহিয়সী এই নারীটির গুণগুলো উনাকে ম্যাম থেকে “দ্বিতীয় মা” এর আসনে অধিষ্ঠিত করেছে প্রতিটি ছাত্রছাত্রীর হৃদয়ে।

মহীয়সী এই মা সকলের আদর্শ হোক। অধঃপতনের যুগের নারীরা শিক্ষা নিক যে, দ্বীন পালন কখনোই দুনিয়াবি সফলতার বাধাঁ নয়, বরঞ্চ সহায়ক। কেননা দ্বীনি এই মা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করে সেটা দেখিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আ’লামিন উনাকে হযরত আছিয়া (রা.), হযরত ফাতিমা (রা.) এর মত করে কবুল করে নিন। উনার দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। বিবি আছিয়া (রা.)এর সুরে দুয়া করার তাওফিক দিন-

رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ
‘হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন।”

পৃথিবীর সকল মা কে আল্লাহ নেককার মুমিনা বান্দী হিসেবে কবুল করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমিন। ইয়া রাব্বুল আ’লামিন।

লিখেছেনঃ ওয়াহিদ হৃদয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।