মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ম্যাটস শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত স্বাস্থ্য মন্ত্রণালয়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২০ · ২ মিনিটে পড়ুন
ম্যাটস শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত স্বাস্থ্য মন্ত্রণালয়
লেখার আকার

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চার দফা দাবিতে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। এসময় সকল দাবি-দাওয়া মেনে ও প্রয়োজনীয় সময়সাপেক্ষে বাস্তবায়নের লক্ষ্যে ‘নোটস অব ডিসকাসন’ এ স্বাক্ষর করেছে উভয়পক্ষ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন বলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের দাবি দাওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানকল্পে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এর প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালকদের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা আয়োজন করা হয়। আলোচনায় উভয়পক্ষ উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। দাবিগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক এবং স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে আন্দোলনকারীদের জানানো হয়।

দাবিগুলোর ব্যাপারে বিস্তারিত জানিয়ে তিনি জানান, প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয় যে, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে ঐক্য পরিষদকে জানানো হয় যে, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

অন্য দুইটি দাবি অর্থাৎ প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন এবং উচ্চশিক্ষার সুযোগের মতো বিষয়গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন পক্ষ এবং কর্তৃপক্ষ সম্পর্কিত থাকায় সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে সৌহাদ্যপূর্ণভাবে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে প্রস্তুতকৃত ‘নোটস অব ডিসকাসন’ এ উভয়পক্ষ সম্মত হয়ে স্বাক্ষর দিয়েছেন।

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে অনুরোধ করা হয়েছে। দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা বিবেচনায় নিয়ে বাকি দাবিগুলোর বিষয়ে সকল পক্ষের নিকট একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলাপ-আলোচনা চলমান রয়েছে। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, নাগরিক জীবন বিঘ্নহীন রাখা সর্বোপরি অন্তবর্তীকালীন সরকারের আশু দায়িত্বগুলো পালনে সহায়তা করার জন্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের জন্য অনুরোধ করা হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।