মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের পক্ষ থেকে জামালপুরের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন

গত জুলাই মাসে অতিবর্ষণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয় । বিশেষত নদী অববাহিকার এলাকাগুলিতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে খাদ্য, বিশুদ্ধ পানি প্রভৃতির জন্যে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় । এই বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে এগিয়ে আসার সিদ্ধান্ত নেয় মেডিসিন ক্লাব,মমেক ইউনিট ।

img_20160812_140539

গত ৪ আগস্ট মেডিসিন ক্লাব, মমেক ইউনিটের সদস্য এস এম রাকিব এবং সুস্ময় বন্যাকবলিত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৫ নম্বর নোয়ারপড়া ইউনিয়নের নতুনপাড়া এবং তাড়তাপাড়া গ্রাম পরিদর্শন করেন এবং ক্লাবের পক্ষ থেকে উক্ত এলাকাকে ত্রাণ বিতরণের জন্য নির্বাচিত করেন । অতঃপর শুরু হয় অনুদান সংগ্রহ । পর্যায়ক্রমে মমেক ছাত্রীনিবাস, ছাত্রনিবাস, ইন্টার্ন হোস্টেল এবং মেডিক্যাল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মেডসিনিয়ানরা আর্থিক অনুদান সংগ্রহ করেন এবং সকলের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে ।মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের সিনিয়র উপদেষ্টামণ্ডলীও আর্থিক অনুদানের পাশাপাশি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের মাধ্যমে মেডিসিনিয়ানদের উৎসাহ দেন এবং ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন ।

img_20160812_140848

অবশেষে ১২ আগস্ট ২০১৬, শুক্রবার ত্রাণ বিতরণের কর্মসূচির জন্যে দিন ধার্য করা হয় । ত্রাণ হিসেবে  ৪০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ২০০ বোতল তেল, ২০০ প্যাকেট লবণ, ২০০ প্যাকেট মুড়ি, ২০০ প্যাকেট বিস্কুট, ৪০০ টি মোমবাতি, ২০০ টি ম্যাচ, পানি বিশুদ্ধিকরণের জন্যে ২১ কেজি ফিটকিরি, ১০০০ টি স্যালাইন প্যাকেট-প্রভৃতিজামালপুরের নতুনপাড়া ও তাড়তাপাড়া গ্রামের ২০০ টি বন্যাকবলিত পরিবারের কাছে পৌঁছে দেয়া হয় । ত্রাণ বিতরণকালে মেডিসিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের বর্তমান সভাপতি সুনন্দ সেন,সেমিনার সম্পাদক মেহেদি হাসান অনিক,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ দত্ত,সহ সেমিনার সম্পাদক অজিত সরকার এবং কার্যকরী সদস্য তানজিম হোসাইন রনি এবং রাসেল আহমেদ লিখন । স্থানীয়ভাবে তত্ত্বাবধানে ছিলেন উক্ত এলাকার চেয়ারম্যান মোঃ বাদল মিয়া, মেম্বার ও পল্লী চিকিৎসক চাঁন ডাক্তার ওরফে জুয়েল ভাই ।

img_20160812_140727

শুধুমাত্র রক্তের গ্রুপিং, রক্তদান ও একাডেমিক কর্মকাণ্ডেই মেডিসিন ক্লাব,মমেক ইউনিট সীমাবদ্ধ নয়, বরং এটির ব্যাপ্তি আরও বেশি-আরেকবার প্রমাণ করলেন মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ মেডিসিনিয়ানরা । এভাবেই সকলের ভালোবাসার মেডিসিন ক্লাব এগিয়ে যাবে বহুদূর- এই প্রত্যাশা সকলের ।

তথ্য ও ছবি ঃ সুনান্দ সেন, মমেক ইউনিট,মেডিসিন ক্লাব

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের পক্ষ থেকে জামালপুরের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।