বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য..


এবছর যারা মেডিকেল কলেজে ৩য় বর্ষে উঠেছেন তাদের অভিনন্দন।
এই সময় থেকে ডাক্তার হবার স্বপ্নের অনেক কাছাকাছি যায় ছাত্র-ছাত্রীরা, কারন এই সময় থেকে ওয়ার্ডে ক্লাস হয়, রোগীদের কাছে যাওয়া শুরু হয়, রোগী দেখা হয়। আগে আমাদের সময় বলা হত থার্ড ইয়ার, ডোন্ট কেয়ার,থার্ড ইয়ার, হানিমুন ইয়ার ইত্যাদি। যাই হোক আমার কাছে সেটা কোন ভাবেই মনে হয় নাই। মেডিকেল সাইন্সকে যদি একটি বিল্ডিং এর সাথে তুলনা করা হয় তবে ১ম ও ২য় বর্ষ হচ্ছে পাইলিং, আর ৩য় বর্ষ হচ্ছে পিলার। যাদের পাইলিং আর পিলার মজবুত হবে তার বিল্ডিং তত মজবুত হবে। এই ৩য় বর্ষের সময় যেগুলো পড়ানো হবে সেগুলো আর কোনদিনও পড়ানো হবে না। এই সময় যা যা শিখতে হবে, পড়তে হবে তা লেখার চেষ্টা করছি।
১। সবার আগে রোগীর সাথে কথা বলা শিখতে হবে। রোগীর রোগের ইতিহাস নিতে হবে। এটাই সবচেয়ে কঠিন কাজ, কারন রোগী যদি মোটিভেটেড না হয় তবে তার রোগ সম্পর্কে সঠিক ইতিহাস দিবে না, আর ইতিহাস না দিলে আমরা রোগীর সমস্যা বুঝতে পারবো না। আর রোগীর সমস্যা যদি আমরা বুঝতে না পারি তবে সমাধান করতেও পারবো না। এসবের জন্য Communication skills for medical students ভালোভাবে পড়া উচিত।
২। রোগী তার সমস্যার কথা বলবে কিন্তু আমাদের রোগ নির্ণয়ের জন্য যে তথ্য গুলো জানা দরকার সেগুলো বলবে না। যেমন-রোগী বলবে আমার বুকে ব্যাথা, এখন সেটা কি ধরনের ব্যাথা-চাপ দেবার মত (IHD), জ্বলার মত (GERD), শ্বাসপ্রশ্বাসের সাথে বেড়ে যায় (pleurisy) ইত্যাদি। এসব আমাদেরকে শিখতে হবে। মোট কথা রোগী কি সমস্যা বললে আমরা কি কি তথ্য তার কাছ থেকে নেবো এবং কেনো নেবো সেগুলো জানতে হবে। এর জন্য History taking and symptom analysis or elaboration ভালোভাবে পড়তে হবে।
৩। রোগী কোন সমস্যা বললে সেটা কোন সিস্টেমের অসুখে হতে পারে, সেই সমস্যার আর কি কি কারন হতে পারে সেগুলো খুব ব্যাসিক ও জরুরী জিনিস। Presenting complaints of the diseases of the different system পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে।
৪। রোগীকে ক্লিনিক্যাল পরীক্ষা করা খুব জরুরী। কারন রোগের ইতিহাস, পরীক্ষার তথ্য এবং ল্যাবরেটরি রেজাল্ট দিয়ে আমরা সাধারনত রোগ নির্ণয় করে থাকি। এবং এগুলোর মধ্যে রোগের ইতিহাস আর ক্লিনিক্যাল পরীক্ষার তথ্য এ দুটিই বেশি অবদান রাখে। রোগী কোন সমস্যা নিয়ে আসলে আমরা কি ক্লিনিক্যাল পরীক্ষা করব, কিভাবে করব, কেনো করব, কোন ফাইন্ডিং পেলে কোন রোগ হতে পারে এটা ভালোভাবে শিখতে হবে। এর জন্য General physical examination and systemic examination ভালোভাবে পড়তে হবে, প্রাকটিস করতে হবে।
৫। কোন সমস্যার জন্য কি কি ল্যাবরেটরি পরীক্ষা করতে হবে এটা জানতে হবে। তবে এই অংশটি সাধারণত ৪র্থ ও ৫ম বর্ষে শেখানো হয়।
সারাংশ হচ্ছে ৩য় বর্ষে-রোগীর সাথে কথা বলা, রোগের ইতিহাস নেয়া, রোগীকে পরীক্ষা করা শিখতে হবে। এগুলো শেখা ছাড়া মেডিকেল সাইন্সের সমুদ্রে ঝাপ দিয়ে কোন কূল-কিনারা খুঁজে পাওয়া যাবে না।

Dr. Ratindra Nath Mondal (Ratin),
MBBS, FCPS (Medicine)
Associate Professor
Department of Medicine
Rangpur Community Medical College, Bangladesh
Editor,
A Manual of History Taking and Clinical Examination

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।