মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল এডমিশন টেস্টের শেষ প্রহরের প্রস্তুতি

যারা মেডিকেল এডমিশন টেস্ট
মেডিকেল ভর্তি পরীক্ষার হল সম্পর্কিত কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। যারা প্রথমবার পরীক্ষা দিবে তাদের জন্য এই অভিজ্ঞতা অনেকটা দুশ্চিন্তার হয়ে থাকে। ভাবতে থাকো কি হবে না হবে, কিভাবে এই এক ঘন্টা পার হবে ইত্যাদি; তাদের জন্য ইনফরমালভাবে কিছু কথা-

১. পরীক্ষার আগের দিন এডমিট কার্ড, পেনসিল, রাবার, বেশ কয়েকটা বল পয়েন্ট কলম (কয়েক দিনের ব্যবহার করা হলে ভালো হয়, smoothly লিখবে), ট্রান্সপারেন্ট ব্যাগ ইত্যাদি গুছিয়ে রাখবে।

২. নিজের রোল নং, সেন্টার কোড এসব ভালো করে মুখস্ত রাখবে। যদিও এসব পূরণ করার সময় সতর্কতার সাথে দেখে দেখে পূরণ করবে।

৩. পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ডিভাইস বহন নিষেধ। ঘড়ি পরা যাবে না। হলে ঘড়ি থাকবে।

৪. পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১ ঘন্টা / ৪৫ মিনিট আগেই কেন্দ্র খুলে দেয়া হয়। সবাইকে হলে ঢুকিয়ে নিয়ে তারপর পরীক্ষা শুরুর জন্য পরীক্ষার হলে অপেক্ষা করতে হবে। এজন্য, পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগেই যেন কেন্দ্রে উপস্থিত হতে পারো সেভাবে বাড়ি থেকে বের হবে।

৫. পরীক্ষা দিন সকালবেলায় চেষ্টা করতে হবে খেয়ে আসার। না খেয়ে আসলে সমস্যা হতে পারে। আর পরীক্ষার দুই তিন দিন আগে থেকে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। স্ট্রিট ফুড পরিহার করতে হবে। সহজপাচ্য খাবার খেতে হবে ।
কারন, তোমাকে ঠিকঠাক, সুস্থ থেকে পরীক্ষা দিতে হবে। অসুস্থ হয়ে গেলে তোমারই ক্ষতি। পড়া পড়া করে এ বিষয়গুলোতে বেখেয়ালি হয়ে অনেকেই পরীক্ষার আগে আগে অসুস্থ হয়ে যায়, বিশেষ করে পরিপাকতন্ত্রে ঝামেলা!

৬. এসময় নিজের প্রতি বিশ্বাসী হয়ে হলে যেতে হবে। অন্যকে দেখে নিজের প্রতি আস্থা হারানো যাবেই না। তুমিও পারবে ইন শা আল্লাহ।

৭. পরীক্ষার আগের কয়েকদিন শুধু ইম্পরট্যান্ট দাগানো জিনিসগুলো দেখতে হবে। পুরো বই দেখার মতো দুঃসাহস করা যাবে না। শেষে সব হ-য-ব-র-ল হয়ে যাবে ।

৮. সাথে খাবার পানি অথবা স্যালাইন এর পানি নেবে অনেকেই। নেয়া যেতে পারে, হঠাৎ তৃষ্ণার্ত হলে কাজে দেবে । রুমাল রাখবে যারা বেশি ঘেমে যাও। কিছু পকেট টিস্যু পেপার রাখবে। অনেক সময় ভেতরের চেয়ার টেবিল অপরিচ্ছন্ন থাকে, সেটা পরিষ্কারের কাজে ব্যাবহার করা যাবে।

৯. সেট কোড পূরণের প্রয়োজন নেই। কারণ এখন প্রশ্নপত্র এক পাতায় প্রিন্ট করা থাকবে। প্রশ্নের প্রথম পৃষ্ঠাতেই ওএমআর শিট সংযুক্ত থাকবে৷ চার পৃষ্ঠার প্রশ্নেই ১০০ টা এমসিকিউ থাকবে৷ প্রত্যেক জনের প্রশ্নের ক্রম ও অপশন আলাদা আলাদা থাকবে৷ সেট প্রত্যেকেরই স্বয়ংক্রিয়ভাবে আলাদা।

১০. ধীরেসুস্থে প্রশ্নের নাম্বার দেখবে তারপর সেটার উত্তর পূরণ করবে। যেন এক প্রশ্নের উত্তর আরেকটতে পূরন না হয়। এরকম পরপর হতে থাকলে কিন্তু সর্বনাশ!
এজন্যে প্রত্যেক প্রশ্নের নাম্বার দেখে তারপর সেটার উত্তর পূরণ করতে হবে।

১১. রোল নং, কোড ইত্যাদি বল পূরণ করতে ভুল হয়ে গেলে আতংকিত না হয়ে কর্তব্যরত শিক্ষককে জানাতে হবে।

১২. OMR পূরণ করার সবচেয়ে নিরাপদ উপায় হলো ডিজিটগুলোর ডান থেকে পূরণ শুরু করা।
যেমন- 1234567 যদি কারো রোল নং হয় তবে রোল নং পূরণ করার এর ঘরে সর্ব ডান দিক থেকে আগে 7, তার বামের ঘরে 6, তার বামের ঘরে 5 এভাবে 1 অবধি পূরন করতে হবে।
কোন ঘর যদি বামে ফাঁকা থাকে সেটা 0 (জিরো) দিয়ে পূরণ করতে হবে।
যদিও এখন রোল নং এর যতগুলো ডিজিট ঠিক ততগুলো ঘরই থাকে (বামে কোন ফাঁকা ঘর থাকে না) এজন্য এটা মানার দরকার পরে না। তবে এটা যেকোন OMR পূরন করার ইউনিভার্সাল নিয়ম বলা যেতে পারে।

১৩. সবার আগে সহজ থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর সহজ ম্যাথম্যাটিকস।
উত্তর করার ক্রম হচ্ছে –

সহজ থিওরেটিকাল → সহজ ম্যাথম্যাটিকাল → কঠিন থিওরি → কঠিন ম্যাথ।

তবে আরেকটা কথা, যদি শেষ সময়ে দেখো যে একটা বড় ম্যাথ কিন্তু মোটামুটি আইডিয়া আছে আর পাশাপাশি কিছু কঠিন থিওরি প্রশ্ন বাকি আছে তবে ঐ ম্যাথ করাটাই অপেক্ষাকৃত অগ্রাধিকারযোগ্য।

১৪. পরীক্ষার উপস্থিতিপত্রে সেই স্বাক্ষর করবে যেটা তোমার এডমিটে আছে।

১৫. ৫ মিনিট সময় এক্সট্রা হাতে রেখে পরীক্ষা দেবে। অনেক ইনিভিজিলিটর আছে ধীরে ধীরে কাজ করে। সেকথা মাথায় রেখে পরীক্ষা দেবে।

১৬. রিভিশনের সময় সব প্রশ্নের উত্তর করেছো কি না সেটা দেখার চেয়ে জরুরি হলো সব প্রশ্ন পড়েছো কি না। অনেকেই হল থেকে বের হয়ে বন্ধুদের সাথে আলোচনার সময়ে খেয়াল করবে এই প্রশ্নের তো উত্তরই দেয়া হয়নি!!
এজন্য আমার মতে রিভিশন দেয়ার সময় প্রশ্নপত্রে কোন কোন প্রশ্ন উত্তর করা হয়নি সেটা না দেখে , OMR এ দেখো যে কোন কোন উত্তর এখনো দেই নি। তারপর সেই নাম্বার অনুযায়ী প্রশ্নপত্রে প্রশ্ন দেখো। এতে কোন প্রশ্ন না দেখেই বাদ যাওয়ার কোন চান্স নেই ইন শা আল্লাহ।

১৭. সব কথার এক কথা – আল্লাহ যদি তোমার ভাগ্যে লিখে রাখেন তবে তুমি তা খুব সহজেই পেয়ে যাবে। আর না থাকলে হাজার চেষ্টাতেও কোন না কোন ত্রুটি রয়েই যাবে। অতএব, সৃষ্টিকর্তার উপর অটল বিশ্বাস রেখে পরীক্ষা দেবে। কোন দুশ্চিন্তা যেন মাথায় আসে।

ইন শা আল্লাহ আমি ভালো করবো- এই কথা নিজেকে দৃঢ়তার সাথে বলতে হবে ।
তোমাদের তারুণ্যদীপ্ত পদচারণায় প্রাণের ক্যাম্পাসের সবুজ আরো গাঢ় হয়ে উঠুক এই কামনায়,

শুভেচ্ছান্তে :

আব্দুল্লাহ আল – যুবাইর,

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (পঞ্চম বর্ষ)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।