মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

মাদকসেবীদের’ হামলায় শহীদ তাজউদ্দীন মেডিকেলের কয়েক জন ছাত্র আহত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ আগস্ট ২০১৫, ১১:১০ · ১ মিনিটে পড়ুন
মাদকসেবীদের’ হামলায় শহীদ তাজউদ্দীন মেডিকেলের কয়েক জন ছাত্র আহত
লেখার আকার

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিন ছাত্র ও এক কর্মচারী ‘মাদকসেবীদের’ হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

tazuddin-medical-gazipur-1

জয়দেবপুর থানার এসআই মো. মাহবুবুর রহমান হামিদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, আটক সজীব (২৪) একজন মাদকসেবী। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে।

আহতরা হলেন- মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. রবিউল আলম (২৩) ও মো. সাজ্জাদ হোসেন (২২), প্রথম বর্ষের ছাত্র মো. নাহীন (২০) এবং কলেজ ক্যান্টিনের ম্যানেজার মো. মাসুম মিয়া (৩৫)।

Taj 1

Taj 2

মেডিকেল কলেজের অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার যুবককে কলেজ ক্যাম্পাসে বসে গাঁজা সেবন করতে দেখে কয়েকজন ছাত্র প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।”

হামলায় সাজ্জাদের মাথা কেটে যায় এবং বাকি দুই ছাত্রও আহত হন। এ সময় ক্যান্টিন ম্যানেজার মাসুম এগিয়ে গেলে মাদকসেবীরা তাকেও মারধর করে।

পরে তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান অধ্যক্ষ।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে এসআই মাহবুবুর জানান।

তথ্যসূত্র- বিডি নিউজ ২৪

পরিমার্জনায় – মারেফুল ইসলাম মাহী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।