রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভুল অনুযোগে বিপত্তি, বিড়ম্বনার শিকার রোগী

প্ল্যাটফর্ম নিউজ, ০৬ ডিসেম্বর, ২০২০, রবিবার

ডা. মো. শহিদুল ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি)
কনসালটেন্ট, মেডিসিন,
সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা।

এক ভদ্রলোক এলেন তার ছেলেকে নিয়ে। ছেলের গিরায় ব্যথা, কোমরে ব্যথা। ডায়াগনোসিস লিখলাম, ঔষধ লিখলাম। তারপর বললাম, একজন রিউমাটোলজিস্ট দেখান। কারণ তাকে অনেক দিন ঔষধ খেতে হবে। ডায়াগনোসিসটা রিভিউ করলে ভালো হয়।

তিনি বললেন, “কাকে দেখাব?”

আমি তখন জেলা হাসপাতালে কাজ করি। সেখানে কোনো রিউমাটোলজিস্ট ছিল না। তাই বললাম, ঢাকা যান।

তিনি বললেন, “ভাল রিউমাটোলজিস্ট কে আছেন দু’একজনের নাম বলে দেন।”

আমি প্রথমেই সৈয়দ আতিকুল হক স্যারের নাম বললাম। তারপর আরও দু’একজনের। আতিকুল হক স্যারকে দেখানোর জন্য সিরিয়াল পাওয়া অনেক কঠিন, প্রায় অসম্ভব, সেটাও বললাম।

এবার তিনি নড়ে-চড়ে বসলেন। বললেন, এই অসম্ভব কাজটা তো আমি করেছি। পকেট থেকে স্যারের হাতে লেখা একটা প্রেসক্রিপশন বের করলেন। আমি খুব আগ্রহ নিয়ে সেটা হাতে নিলাম। আমার খুব প্রিয় শিক্ষকদের মধ্যে স্যার অন্যতম।  কবিতা পড়ার আনন্দ নিয়ে প্রেসক্রিপশনটা পড়লাম। দেখলাম আমার ডায়াগনোসিস ঠিক আছে। বেশ কয়েকটা ঔষধ লিখেছেন। তার মধ্যে একটা ব্যথার ঔষধ আছে। বেশ লম্বা সময়ের জন্য লিখেছেন।

ভদ্রলোককে বললাম, “মাত্র কয়েকদিন হল স্যারকে দেখিয়েছেন। তারপর আবার আমার কাছে কেন আসলেন? আর প্রেসক্রিপশনটাই বা গোপন রাখলেন কেন? আমার পরীক্ষা নিলেন?”

ভদ্রলোক ক্ষমা চেয়ে বললেন, “আসলে ব্যাপারটা তা না। ভালো ডাক্তার শুনেই তাঁর কাছে গিয়েছিলাম। কিন্তু সেই ভালো মানে যে এত ভালো, সেটা আপনার সাথে কথা বলার আগে বুঝতে পারিনি। তাঁর সিরিয়াল পাওয়া কঠিন। সেটা অনেকের ক্ষেত্রেই কঠিন। যা হোক আমি ওনার প্রেসক্রিপশনটা যখন এখানকার এক দোকানে দিলাম, দোকানদার বলল, ভাই আপনি কোথাকার কী ডাক্তার দেখিয়ে এসেছেন। বিশ বছর ধরে এই ব্যবসা করি। ব্যথার ঔষধ কেউ কখনও এতদিন ধরে দেয় না। ছেলের কিডনি নষ্ট হয়ে যাবে। আমি এই ঔষধ দিতে পারব না। আপনি অন্য একজন ডাক্তার দেখান।”

আমি বললাম, “ঔষধের দোকানদার একজন প্রফেসরের প্রেসক্রিপশনের ভুল ধরল আর সেটা আপনি মেনে নিলেন?”

তিনি বিনয়ের সাথে বললেন, “দেখেন আমি পেশায় একজন শিক্ষক। আমার ছাত্রদেরকে আমি শিখাই, মানুষ ভুলের উর্দ্ধে না।”

তাই তো। অকাট্য যুক্তি। সৈয়দ আতিকুল হক স্যার যত ভালো ডাক্তার হোন, যত জ্ঞানী হোন, কম্পিউটার তো নন, ফেরেশতাও নন। ভুল তো হতেই পারে।

তাকে আমি বললাম, “মানুষের সাথে কথা বলে আমার কী মনে হয় জানেন? মনে হয় চিকিৎসা করতে গিয়ে ভুল করে কেবলমাত্র ডাক্তাররা। আর এ ভুলগুলো চোখে পড়ে ঔষধের দোকানের কোনো সেলস ম্যানের, কোনো পল্লী চিকিৎসকের অথবা রোগীর কোনো নিকটজনের; যাদের চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে কোন ধারণা নেই। কারো কারো এমনকি বিজ্ঞান সম্বন্ধেও ধারণা নেই। তারা মনে করেন বিজ্ঞান আর সাহিত্য একই। কল্পনার রং মিশিয়ে একটা কিছু বলে দিলেই হল। অমুকের অমুক হয়েছিল তখন অমুক করা হয়েছিল, আমার রোগীর বেলায় অমুক না করে তমুক করা হয়েছে। কাজেই এটা ভুল। ব্যস, ভুল প্রমাণিত হয়ে গেল। হৈ চৈ শুরু হয়ে গেল। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। ‘মানুষ মাত্রই ভুল’ এই প্রবাদটা কিন্তু কিছু জায়গায় খাটে না, এটা জানেন? আপনি দেখবেন, মানুষ হওয়ার পরেও কবিরাজ, পল্লী চিকিৎসক এবং বিদেশের ডাক্তার– এরা কখনও ভুল করে না।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।