মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় হাইড্রোজেল মার্কার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার  

ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় টিউমারের অবস্থান বের করার জন্য খুব কার্যকর এবং নিরাপদ একটি পদ্ধতি হল হাইড্রো মার্কার। কিন্তু ২ বছর আগেও বাংলাদেশ হাইড্রো মার্কারের সাথে পরিচিত ছিল না। সার্জারীপূর্বক কেমোথেরাপিতে অনেক সময় টিউমারের আকার ছোট হয়ে যায়। তখন টিউমারের অবস্থান বের না করতে পারায় সম্পূর্ন স্তন কেটে ফেলে দিতে হতো, যা ছিল সম্পূর্ন অপ্রয়োজনীয়। বাংলাদেশে সর্বপ্রথম হাইড্রো মার্কার প্রযুক্তি নিয়ে এসে বহু রোগীর কষ্ট লাঘব করেন ব্রিটিশ অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. এস কে ফরিদ আহম্মেদ। তাঁর তত্ত্বাবধানে ২০১৮ সালের নভেম্বর মাসে বাংলাদেশে সর্বপ্রথম নিও-এডজুভেন্ট কেমোথেরাপিতে হাইড্রো মার্কার ব্যবহার করে সফলতা লাভ করেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী নাফিসা৷ ডা. এস কে ফরিদ আহম্মেদ এবং ডা. আলী নাফিসার দীর্ঘদিনের প্রচেষ্টায় বাংলাদেশে হাইড্রো মার্কার সফলভাবে বিস্তার লাভ করতে পেরেছে৷

হাইড্রোমার্ক দিয়ে টিউমারের অবস্থান নির্নয় করছেন ডা. ফরিদ আহম্মেদ

 

বাংলাদেশে সর্বপ্রথম হাইড্রো মার্কার ব্যবহার করে সফলতা লাভ করেন ডা. আলী নাফিসা

হাইড্রোজেল মার্কার কী?

ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় যখন টিউমারটি অনেক বড় হয়, তখন সাধারণত আগে কেমোথেরাপি দিয়ে টিউমারটি ছোট করার পর সার্জারি করা হয়। একে বলা হয় নিও- এডজুভেন্ট কেমোথেরাপি। কিন্তু দেখা যায় কেমোথেরাপি দেয়ার পর টিউমারটি এত বেশি ছোট হয়ে যায় যে টিউমারটির অবস্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এক্ষেত্রে সম্পূর্ণ স্তন কেটে টিউমারটি সরানো হয়। যেখানে টিউমারটির অবস্থান নির্ণয় করা গেলে পুরো স্তন অপসারণ না করে শুধুমাত্র টিউমারটি অপসারণ করাই যথেষ্ট ছিল। হাইড্রোজেল মার্ক এমন একটি মার্কার যা আল্ট্রাসনোগ্রাফে অথবা ম্যামোগ্রাফে সহজেই সনাক্ত করা যায়। টিউমারটির মাঝখানে হাইড্রো মার্কার বসিয়ে দেয়া হলে কেমোথেরাপির পর টিউমারটি ছোট হয়ে আসলেও খুব সহজে আল্ট্রাসনোগ্রাফিতে হাইড্রোমার্কের অবস্থান থেকে টিউমারটি খুঁজে পাওয়া যায়। এর ফলে সম্পূর্ন স্তন না কেটে শুধুমাত্র টিউমারটি অপসারণ করা যায়।

আল্ট্রাসনোগ্রাফিতে হাইড্রোমার্ক মার্কার দেখে টিউমারের অবস্থান নির্নয় করা যায়

ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশনের দীর্ঘ দিন নেতৃত্ব দেওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রেস্ট সার্জন ডা. এস কে ফরিদ আহম্মদ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার আধুনিকতম এই প্রযুক্তি ইংল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসেন এবং এই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করেন। তিনি এদেশে ব্রেস্ট ক্যান্সার এর আধুনিক চিকিৎসার পথিকৃত।

অনকোপ্লাস্টিক সার্জারির ওপর দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ার্কশপ

পরবর্তীতে ডা. ফরিদ আহম্মদের সহযোগীতায় অনকোপ্লাস্টিক সার্জন ডা. আলী নাফিসা বেসরকারিভাবে হাইড্রোমার্কার বাংলাদেশে আনার ব্যবস্থা করেন এবং এর মাধ্যমে সফলভাবে বহু রোগীর টিউমার অপসারণ করেন। ডা. আলী নাফিসার নিও-এডজুভেন্ট কেমোথেরাপিতে হাইড্রোমার্ক ব্যবহারের একটি ভিডিওঃ https://youtu.be/C3zMQfJvPi8

বর্তমানে সরকারীভাবে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এ হাইড্রো মার্কারের ব্যবহার চালু হয়েছে, যার ফলে বাংলাদেশের সাধারণ রোগীরা অনেক কম খরচে সুবিধা নিতে পারবেন। বাংলাদেশে এই আধুনিকতম প্রযুক্তির পথ প্রদর্শনের জন্য ডা. ফরিদ আহম্মেদ এবং ডা. আলী নাফিসার অবদান কোনভাবেই অস্বীকার করা যায় না। এভাবেই আরও অনেক উন্নত প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে এমনটাই প্রত্যাশা।

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।