মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজিএমইএ ভবন হতে পারে কোভিড-১৯ এর একটি চিকিৎসা কেন্দ্র

প্ল্যাটর্ফম নিউজ, ১৫ই এপ্রিল,২০২০

১৯৯৮ সালে সরকার এর কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে হাতিরঝিলে তৈরি হয় বর্তমান পোশাক মালিকদের সংগঠন ১৬ তলা বিজিএমইএ ভবন। যার কাজ শেষ হয় ২০০৭ সালে। ২০১১ সালে হাইকোর্ট ভবনটিকে অবৈধ ঘোষণার পর, দীর্ঘ আট বছর দফায় দফায় সময় নিয়ে, ভবনটি রক্ষার চেষ্টা ব্যর্থ হয় ১৬ই এপ্রিল ২০১৯ সালে।

হাইকোর্ট ভবনটিকে অবৈধ ঘোষণা করায় ১৬ই এপ্রিল (মঙ্গলবার) ২০১৯ ভবনটি ভাঙ্গার সিদ্ধান্ত নেয় রাজউক। ১৬ তলা এই ভবনটি ডিনামাইট দিয়ে অপসারণ করার কথা জানান রাজউক এর নির্বাহী কর্মকর্তা।

ভবনটি ভাঙ্গার আগে অনেকেই ভবনটি নিয়ে অনেক পরিকল্পনার কথা জানান। কোনোটিই তখন গ্রহনযোগ্যতা পায়নি বরং যথা সময়ে ভাঙ্গার কাজ শুরু হয়েছে দৃষ্টিনন্দিত এই ১৬তলা ভবনটির।

বর্তমানে দেশের এই সংকট মুহূর্তে কোভিড-১৯ এর  চিকিৎসায়কাজে লাগানো যেতে পারে এই ভবনটি।

এই বিষয়টি নিয়ে, মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. কাউসার উদ্দিন প্ল্যাটর্ফম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির অনলাইন পেজে তার ব্যক্তিগত কিছু প্রস্তাবনা প্রকাশ করেন এবং ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বলেন।
তিনি তার প্রস্তাবে বলেন, বিজিএমইএ ভাঙার প্রাথমিক কাজ অলরেডি শুরু হয়েছে। ভাঙার আগে এটাকে
কোভিড-১৯ রোগীদের অস্থায়ী হাসপাতাল হিসেবে কিছুদিন ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে ভাবার অনুরোধ করছি। অনেক বড় স্পেস, প্রচুর রোগীকে একসাথে সেবাদান সম্ভব এখানে। এতে অন্য যে হাসপাটালগুলো তে অন্যান্য রোগের রোগীদের চিকিৎসা দেয়া হয় তারা এবং তাদের
চিকিৎসকরা ঝুঁকিমুক্ত থাকবেন। এটার অবস্থানও খুব ভাল জায়গায়, আশেপাশে আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ
হাসপাতাল, তাই সেবাদানকারী প্রয়োজনীয় জনবলের অভাব হবে না। তাদের যাতায়াতও সহজ হবে। পাশাপাশি কাছেই আছে হোটেল সোনারগাঁও,
ইন্টারকন্টিনেন্টাল, সুন্দরবনসহ আরো বেশ কয়েকটি ভাল ভাল আবাসনের ব্যবস্থা। চিকিৎসকরা সুন্দর পরিবেশে থাকতে পারবেন। কারওয়ানয়ান বাজার কাছে হওয়ায় খাবার সাপ্লাইও সহজ হবে। এটা মেইন রাস্তাতেই, অনেক মন্ত্রী আমলাদের বাসাও বেশ কাছাকাছি, মিন্টু রোড, ইস্কাটন, সংসদ ভবন; তাই তারাও মাঝেমাঝে রোগীরা কেমন আছে, ডাক্তাররা ঠিকমত সেবা দিচ্ছে কিনা সেই খোঁজ নিতে আসতে পারবেন।

অনেকেই সহমত জানিয়েছে বিজিএমইএ ভবনটিকে কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহার করার জন্য।

নিজস্ব প্রতিবেদক/সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।