বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাইরে বিশেষজ্ঞের সাইনবোর্ড, ভেতরে হাতুড়ে ডাক্তার!

সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে একটি মার্কেটের পুরো ফ্লোরজুড়ে লাগানো ‘খন্দকার ডেন্টাল কেয়ার’র বিশাল সাইনবোর্ড। সাইনবোর্ডে চিকিৎসকের নাম রয়েছে ডা. শাহ আল তানিয়া। পদবী উল্লেখ করা হয়েছে ‘বিডিএস (ডিইউ), পিজিটি (বারডেম)। বিশেষজ্ঞ চিকিৎসকের সাইনবোর্ড দেখে প্রতিদিন এই ডেন্টাল ক্লিনিকে অনেকেই আসেন দাঁতের চিকিৎসা নিতে। কিন্তু সবার ভাগ্যে জুটে না এই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে। দিনের বেশিরভাগ সময়ই ক্লিনিকটিতে রোগী দেখেন হাতুড়ে ডাক্তার।
বিশেষজ্ঞ চিকিৎসকের সাইনবোর্ডের আড়ালে মুলত টেকনিশিয়ানরাই সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। নিজেদেরকে দন্তচিকিৎসক দাবি করে রোগীদের দাঁতের চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছেন টাকা পয়সা। শুধু টিলাগড়ের খন্দকার ডেন্টাল কেয়ারই নয়, প্রতারণার এই কৌশল সিলেটের প্রায় সকল ডেন্টাল ক্লিনিকে। গত বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সনদ ও নিবন্ধন ছাড়া ডেন্টাল ক্লিনিক পরিচালনা ও ডেন্টাল প্র্যাকটিস করার দায়ে তিন প্রতিষ্ঠানের কর্ণধারকে একমাসের করে জেল দেয়া হয়েছে।

 সিলেটের বেশিরভাগ ডেন্টাল ক্লিনিকে লোকদেখানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সাইনবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। যে ডাক্তারের সাইনবোর্ড ব্যবহার করা হয়ে থাকে তিনি সপ্তাহে এক বা দুইদিন নির্দিষ্ট সময়ে রোগীদের সেবা দিয়ে থাকেন। অথচ সপ্তাহে সাত দিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডেন্টাল ক্লিনিকগুলোতে টেকনিশিয়ান ও হাতুড়ে ডাক্তাররা বিশেষজ্ঞ চিকিৎসক সেজে সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছেন। অনেক সময় হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসার ফলে দাঁতের সামান্য সমস্যাও বড় হয়ে ওঠে।

অনুসন্ধানে জানা যায়- ডেন্টাল ক্লিনিকগুলোর প্রেসক্রিপশনের উপরে কোন চিকিৎসকের নাম লেখা থাকে না। ক্লিনিকের নামেই ছাপানো প্যাডই রোগীদের ব্যবস্থাপত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফলে কোন চিকিৎসক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন তা রোগীর বোঝার উপায় থাকে না।

ডেন্টাল ক্লিনিকগুলোতে প্রতারণার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার নগরীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত্ র‌্যাব-৯ এর একটি দলের সহযোগিতায় অভিযান চালানো হয় টিলাগড়ের খন্দকার ডেন্টাল কেয়ার, আম্বরখানার হিমেল ডেন্টাল কেয়ার ও বন্দরবাজার এলাকার মনির ডেন্টাল হলে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল আহমদ দেখতে পান তিনটি প্রতিষ্ঠানই চলছে সনদ ও নিবন্ধন ছাড়া। বিশেষজ্ঞ চিকিৎসক সেজে যারা চিকিৎসা দিচ্ছেন তারাও নিবন্ধিত চিকিৎসক নন।

প্রতারণার এই প্রমাণ পেয়ে খন্দকার ডেন্টাল কেয়ারের খন্দকার মাছুম আহমদ, হিমেল ডেন্টাল কেয়ারের আবদুল আলিম সরকার ও মনির ডেন্টাল হলের দিদার উদ্দিন আদিলকে একমাস করে কারাদন্ড প্রদান করেন আদালত। চিকিৎসার নামে যারা এভাবে প্রতারণা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল আহমদ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।