মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ এ “ডেন্টিস্ট্রি”র স্বতন্ত্র অনুষদ চালু

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে ডিসেম্বর, ২০২০, সোমবার

দেশের চিকিৎসাবিজ্ঞানের প্রায় ৪৮টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎসক গঠনের কাণ্ডারী প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতার পর থেকেই অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে  “বাংলাদেশ কলেজ অব ফিজিয়ানস্ এন্ড সার্জনস্” (বিসিপিএস)।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত “বাংলাদেশ কলেজ অব ফিজিয়ানস্ এন্ড সার্জনস্” এর শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের জন্য এতদিন ১৪ টি অনুষদ থাকলেও দন্তচিকিৎসাবিদ্যার জন্য ছিল না স্বতন্ত্র কোনো অনুষদ। বরঞ্চ চিকিৎসাবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা “দন্তচিকিৎসাবিদ্যা”র বিষয়সমূহের কার্যক্রম “সার্জারী” অনুষদের অধীনেই পরিচালিত হয়ে আসছিল এতদিন। তবে বিসিপিএস প্রতিষ্ঠার প্রায় ৪৮ বছর পর অবশেষে প্রতিষ্ঠানটিতে চালু হতে যাচ্ছে দন্তচিকিৎসাবিদ্যার পৃথক ও স্বতন্ত্র অনুষদ। যার কারণে এখন “ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি” সহ “বাংলাদেশ কলেজ অব ফিজিয়ানস্ এন্ড সার্জনস্” এর সর্বমোট অনুষদের সংখ্যা দাঁড়ালো ১৫টি। যা কিনা দেশের দন্তচিকিৎসাবিদ্যার ইতিহাসে একটি যুগান্তকারী অর্জন।

“ডেন্টিস্ট্রি” অনুষদটির দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী হিসেবে গত ১৯শে ডিসেম্বর ২০২০, শনিবার ঢাকা ডেন্টাল কলেজের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম আনোয়ার সাদাত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এক বার্তায় এ সংবাদ জানান। এ সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেন, “Faculty of dentistry (BCPS), dream to reality”– যেখানে দেশের নানান প্রান্তের দন্তচিকিৎসক ও দন্তচিকিৎসাবিদ্যার সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সম্পর্কে প্ল্যাটফর্মের পক্ষ থেকে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি জানান, “আমাদের আজকের এ অর্জনের পেছনে রয়েছে বহু বছরের অক্লান্ত পরিশ্রম। দন্তচিকিৎসাবিদ্যায় সাধারণত চারটি বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে থাকে বিসিপিএস। এগুলো হলো- ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী, অর্থোডন্টিক্স এণ্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স, কনজার্ভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স, প্রস্থোডন্টিক্স। এতদিন সার্জারী অনুষদের অধীনেই এগুলো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান ও বিশেষজ্ঞ দন্তচিকিৎসক তৈরির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে এখন থেকে ডেন্টিস্ট্রির স্বতন্ত্র অনুষদ চালু হওয়ায় আশা করছি পরবর্তীতে আরো অধিক বিষয়সমূহ দন্তচিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রী প্রদানের জন্য অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। সেইসাথে, বিশেষজ্ঞ দন্তচিকিৎসক তৈরীতে বিসিপিএস এর ডেন্টিস্ট্রি অনুষদ ফলপ্রসূ ভূমিকা পালন করবে বলে আশা করছি।”

তিনি আরো বলেন, “অনুষদটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দেশের প্রখ্যাত নিউরোসার্জন এবং “বিসিপিএস” এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্যার এবং আমি সেক্রেটারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই।”

দেশের দন্তচিকিৎসাবিদ্যার জন্য এমন ঐতিহাসিক অর্জনের সংবাদে তাঁকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল লিখেন- “সাদাত, তোমাদের নিরবচ্ছিন্ন  প্রচেষ্টায় আমাদের এ প্রফেশনাল অর্জন। এর ধারাবাহিকতায় আমাদের কাঙ্ক্ষিত সোনালী  স্বপ্নগুলোও একে একে অর্জিত হবে ইনশাল্লাহ। তোমাদের অভিনন্দন।”

এমন যুগান্তকারী ও ঐতিহাসিক অর্জনে ঢাকা ডেন্টাল কলেজের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম আনোয়ার সাদাত এবং সংশ্লিষ্ট সকলকে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর পক্ষ হতে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।