মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তথ্য গোপন করে মিটফোর্ড হাসপাতালে করোনা রোগী: বিপাকে চিকিৎসকেরা

প্লাটফর্ম নিউজ, বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
নিজের করোনা সংশ্লিষ্ট উপসর্গ এবং করোনার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসার তথ্য গোপন করে হাসপাতালে ভুল তথ্য দিচ্ছে কতিপয় রোগী। এতে যেমন বিড়ম্বনায় পড়ছেন চিকিৎসকরা, তেমনি ঝুঁকির মুখে পড়ছে আমাদের স্বাস্থ্যব্যবস্থা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে।

গত শনিবার বিকালে মিটফোর্ড হাসপাতালের সার্জারি ইউনিট-১ এ নুরুল আমিন নামের ৬৫ বছর বয়সী এক রোগী ভর্তি হন। তাঁর সাথে ছিলেন তাঁর ছেলে, মেয়ের জামাই এবং আরো একজন মহিলা। তাঁরা জানান যে মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় এসেছেন।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই তার অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর, অ্যানেস্থেশিয়োলজিস্ট অ্যানেস্থেসিয়া প্রত্যাহার করার সময় রোগীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এতে সেখানে উপস্থিত সকল চিকিৎসক ও নার্সরা চিন্তিত হয়ে পড়েন।

এরপর রোগীর লোকদের জেরা করা হলে, সত্য স্বীকার করে তাঁরা জানায় যে তাঁরা মাদারীপুর থেকে আসার পথে নারায়ণগঞ্জে কয়েকদিন ছিলেন। উল্লেখ্য যে, রোগীর মেয়ের বাড়ি নারায়ণগঞ্জে এবং এই ঘটনার সময়েই তাঁর মেয়ের জামাই হাসপাতাল থেকে পলাতক হন। তাঁর সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর দিন উক্ত রোগীর করোনা টেস্ট করা হয় এবং পজিটিভ পাওয়া যায়। অতঃপর সার্জারি ইউনিটটি ও অপারেশন থিয়েটার বন্ধ করে রোগীর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্পর্শে আসা ১১জন চিকিৎসককে কোয়ারান্টাইনে পাঠানো হয়।

আজ বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উক্ত চিকিৎসকদের পাঁচজনের করোনা টেস্ট নেগেটিভ পাওয়া গিয়েছে এবং বাকিদেরও স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

তথ্যসূত্র: ডা. মো. বায়েজিদ আরেফিন শান্ত
নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।