মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নির্মিত নাটক চ্যানেল আইয়ের পর্দায়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুন ২০১৫, ৯:৪৮ · ১ মিনিটে পড়ুন
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নির্মিত নাটক চ্যানেল আইয়ের পর্দায়
লেখার আকার

এক বছর আগে ঢাকা মেডিকেল কলেজের কে ৬৭ ব্যাচের র‍্যাগ ডে উপলক্ষে নির্মিত একটি নাটক আলোড়ন ফেলেছিল। নাটকটির নাম হচ্ছে গল্পটা বন্ধুত্বের। নাটকটি রচনা, প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন কে ৬৭ ব্যাচের নাসের সায়েম এবং রাগিব শাহরিয়ার। নাটকটির অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন কে ৬৭ ব্যাচের ছাত্রছাত্রীরা।

আজ কে ৬৭ ব্যাচ চূড়ান্ত পেশাগত পরীক্ষার বাঁধা পার হয়ে শিক্ষানবিশ চিকিৎসক। চষে বেড়াচ্ছেন বিশাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এরই চিতর রয়েছে খুশির খবর। কে ৬৭ ব্যাচের এই নাটকের স্বত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বেলা ১২ টা ৫ মিনিটে  প্রচারিত হবে এই নাটকটি চ্যানেল আই এর পর্দায়। তবে গল্পটা বন্ধুত্বের জায়গায় এর নাম হচ্ছে বন্ধুবৃত্ত। বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা নির্মিত এবং মেডিকেল জীবনের হাসিকান্না ভিত্তিক নাটক সম্ভবত এই প্রথম প্রচারিত হবে কোন টেলিভিশন চ্যানেলে।

আপনাদের দেখার আমন্ত্রণ রইলো। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বেলা ১২ টা ৫ মিনিটে  চ্যানেল আই এর পর্দায় নজর রাখুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।