বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জানা-অজানার Lister

আমরা যারা এনাটমির লোক তারা জানি রেডিয়াস অস্থির নিম্নপ্রান্তের পিছন দিকে একটি উঁচু অংশ রয়েছে যার নাম হল Dorsal Tubercle of Lister. বাজারের যে কোন দোকানে বা ফার্মেসীতে দেখবেন মাউথ ওয়াশ পাওয়া যায়, নাম Lister Mouthwash or Listerine Mouthwash। মাইক্রোবায়োলজিতে যারা আছেন তারা জানেন একটি ব্যাকটেরিয়ার নাম, Listeria, যে Listeriosis নামের রোগ তৈরি করে। কখনও কি খেয়াল করেছেন এগুলু? আচ্ছা, এদের মাঝে যোগসূত্র কি?

হ্যাঁ, যার মাধ্যমে যোগসূত্র তাঁর নাম Joseph Lister।
Joseph Lister ছিলেন একজন ব্রিটিশ সার্জন, একই সাথে এন্টিসেপ্টিক সার্জারির পথিকৃত ছিলেন। তিনি Glasgow Royal Infirmary কর্মরত থাকাকালীন জীবানুমুক্ত অস্ত্রপোচার এর ধারনা প্রচার করেন এবং কার্বলিক এসিড দিয়ে সার্জারির যন্ত্রপাতিসহ ক্ষত পরিস্কার এর বিষয়টি প্রনয়ন করেন।

৫ এপ্রিল ১৮২৭ সালে জন্ম নেন তিনি, মৃত্যু ১০ ফেব্রুয়ারি ১৯১২। পিতার নাম Joseph Jackson Lister, যিনি compound microscope এর পথিকৃত ছিলেন।
শুরুতে কলা বিষয়ে পড়াশুনা করলেও পরবর্তীতে  University of London থেকে Bachelor of Medicine ডিগ্রি লাভ করেন এবং মাত্র ২৬ বছর বয়সে তিনি Royal College of Surgeons এ প্রবেশ করেন। ১৮৫৪ সালে স্কটল্যান্ডের Edinburgh Royal Infirmary তে সার্জন James Syme এর প্রথম সহকারী হন। ১৮৬৭ সালে জীবাণুনাশক হিসেবে কার্বলিক এসিডের ব্যাবহার আবিস্কার করেন। তখন থেকে কার্বলিক এসিড প্রথম এবং সার্জারিতে জীবাণুনাশক হিসেবে  সর্বাধিক ব্যবহৃত হয়। পরবর্তীতে তিনি James Syme এর কন্যা Agnes কে বিয়ে করেন। হানিমুন ছিল ফ্রান্স ও জার্মানিতে। এই সময় তারা সেখানকার মেডিকেল ইন্সটিটিউটগুলু ঘুরে দেখেন। এর মাঝেই স্ত্রী Agnes মেডিকেল রিসার্চ বিষয়ে আগ্রহী হয়ে উঠেন এবং বাকী জীবন Lister এর ল্যাব সহকর্মী হিসেবে কাটিয়ে দেন।

Lister এর জীবাণুনাশক আবিস্কারের পূর্বে ক্ষত পরিস্কার করতে বা সার্জারি করার পূর্বে হাত ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার প্রচলন ছিলনা। লুই পাস্তুর সেই সময় একটি গবেষণাপত্র বের করেন যা Lister এর দৃষ্টিগোচর হয়। লুই পাস্তুর বলেন সার্জারির পরে প্রদাহ কমানো সম্ভব তিন উপায়ে। Filtration, exposure to heat, or exposure to chemical solutions. Lister এই বিষয়ে উপসংহার টানেন যে প্রথম দুই পদ্ধতি মানবের জন্য অকার্যকর। ৩য় পদ্ধতিটি কার্যকর হতে পারে। তখন তিনি জীবানুনাশক আবিস্কারে মনোনিবেশ করেন। তিনি বিভিন্ন antiseptic solutions ব্যবহার করার পর কার্বলিক এসিডকে চূড়ান্ত করেন। কার্বলিক এসিড তখন পয়োনিস্কাশন নালাতে দুর্গন্ধ নিবারনে ব্যবহৃত হত। Lister কার্বলিক এসিডকে সারজিকেল যন্ত্রপাতি, ক্ষতস্থানে ব্যাবহার করে দেখেন যে এতে ইনফেকশন কম হচ্ছে।

পরে তিনি Antiseptic Principle of the Practice of Surgery শিরোনামে একটি প্রবন্ধ The British Medical Journal, Volume 90, Issue 2299 তে প্রকাশ করেন, যা 21 September 1867 তে প্রকাশিত হয়।
১৮৬৯ সালে তিনি University of Edinburgh এ Professor Syme এর স্থলাভিষিক্ত হন। এখানে তিনি antisepsis and asepsis বিষয়ে আরও উন্নততর পদ্ধতি আবিস্কারে মনযোগী হন। উনার খ্যাতি ছড়িয়ে পরে এবং তাঁর লেকচার শোনার জন্য দলে দলে লোক হাজির হন। অনেকেই তাঁকে “the father of modern antisepsis হিসেবে বিবেচনা করেন। ১৮৭৯ সালে antisepsis এ উনার অবদানকে মাথায় রেখে একটি মাউথওয়াশ এর নামকরন করা হয় Listerine mouthwash।

১৯৪০ সালে ব্যাকটেরিয়ার একটি গন এর নাম করন করা হয় Listeria। সার্জারিতেও উনার অবদান অসীম। ইংল্যান্ডে ব্রেইন টিউমার অপারেশনের ক্ষেত্রে উনি ২য় সার্জন। Mastectomy ও Patella fracture repair এর উন্নত পদ্ধতি তিনি প্রয়োগ করেন।
১৮৮৩ সালে উনাকে ব্যারনেট এবং ১৮৯৭ সালে ব্যারন হিসেবে সম্মানিত করা হয়।
ব্যাক্তি জীবনে তিনি ধার্মিক, লাজুক, নির্লোভ ব্যাক্তি ছিলেন।

১৮৯২ সালে তাঁর স্ত্রীর মৃত্যুর পর তিনি প্র্যাকটিস থেকে অবসর নেন। সব কিছু থেকে আগ্রহ হারিয়ে ধর্মকর্মে মনোনিবেশ করেন।

১৮৯৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত তিনি Royal Society এর সভাপতি ছিলেন।

১৮৯৭ সালে তিনি প্রথম ফিজিশিয়ান হিসেবে the House of Lords এ স্থান লাভ করেন
।
১৮৯৯ সালে British Institution of Preventive Medicine এর নামকরন করা হয় তাঁর নামে, যা পূর্বে Edward Jenner এর নামে ছিল।

৮৪ বছর বয়সে ১০ ফেব্রুয়ারী ১৯১২ সালে তিনি মৃত্যুবরণ করেন এবং Hampstead Cemetery তে তাঁকে শায়িত করা হয়।

১৯৬৫ সালে তাঁর সম্মানে ২টি পোস্টাল ষ্ট্যাম্প প্রকাশ করা হয়।

John Hunter ছাড়া তিনিই ২য় সার্জন London এ যার মনুমেন্ট রয়েছে। গ্লাসগোতে Lister এর একটি স্ট্যাচু আছে।
Glasgow Royal Infirmary তে তাঁর নামে একটি ভবন রয়েছে। Antarctica তে একটি পর্বতের নাম করা হয়েছে Mount Lister।
Lister’s dressing, Lister forceps, Lister’s method এ জড়িয়ে আছে তাঁর নাম।

অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান
বিভাগীয় প্রধান, এনাটমি
আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা

Platform  feature  writer
Sumaiya Nargis
STAMC ( 2016/17)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।