মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একটি ছেলে এপ্রনের আত্মকাহিনী।

চকবাজারের এমএস টেইলার্সে এক সন্ধ্যায় বসে বসে ঝিমোছিল্লাম। দুই নম্বর সুতির কাপড় বলে গুদামে পড়ে ছিলাম এক বছর। মেডিকেলে ভর্তি হল ছেলেদের পাল। ফাহাদ এলো, নাসিরাবাদ, মেডিকেল হোস্টেল থেকে। টেইলারের সাথে কথা বলল। কম দামে, কম সময়ে, সাদামাটা একটা এপ্রনের অর্ডার দিতে হবে, এডভান্স নাই। তাড়াহুড়ো করে কয়েক গজ সাদা কাপড় কিনে ফাহাদের শরীরের মাপ নিল টেইলার। ইমার্জেন্সি ডেলিভারি দিতে হবে বলে টেইলার সেলাই করার সময় ডান পাশের পকেটটা দুর্বলভাবে সেলাই করে এবং উপরের বোতামের চার ছিদ্রের মাঝে দুই ছিদ্র দিয়ে কোনমতে সুতা চালিয়ে দেয়। দরজি তার দোকানের নাম-ঠিকানা ছাপানো একটি কাগজের প্যাকেটে জন্মত্রুটি নিয়ে আমাকে ফাহাদের হাতে ডেলিভারি দেয়। চকবাজার থেকে টেম্পুতে চড়ে নাসিরাবাদ পর্যন্ত আসে ফাহাদ। নতুন রুমমেট ফাহিমের সাথে দেখা হল টেম্পু থেকে নেমে। হাড়কাঁপুনি শীতে ঠাণ্ডা লেগেছিল ফাহিমের ঠাণ্ডা লেগেছে। ফাহাদের হাত থেকে প্যাকেটটা নিয়ে আমার উদ্বোধন করল গলায় পেঁচিয়ে, ‘আমার মাফলার নাই, বাড়ি থেকে আনতে ভুলে গেছি’।

ওড়নার মতো করে মাথার হুড আর গলার মাফলার, দুই ফর্মুলা এক করে শীতের সুরক্ষায় আমার এমন টেকনিক্যাল ব্যবহার করলো যে, ফাহিমের গলা থেকে বারবার প্যাঁচ খুলে বেরিয়ে আসতে চেয়েছিলাম, পারিনি। সারারাত কাশেমের নাকডাকা, গলাডাকা শুনতে শুনতে আমার কী যে অসহ্য লাগছিলো, ইচ্ছে করছিল গলাটা ভালভাবে টিপে দিই।

ফাহাদের ছাতা নেই, কখনো ছিল বলে মনেও হয় না, গুড়িগুড়ি বৃষ্টিতে আমিই তার একমাত্র ভরসা। বৃষ্টি আমার খুব প্রিয়। ফাহাদ না হলে সে সুযোগটা কখনো হত কিনা কে জানে। ফাহিম সাথে দেখা করতে কয়েকজন বন্ধু রুমে এলো। কয়েক মাস হল ক্লাসের, সবাই অটোতে যেতে চায়, এই নিয়ে কথা হচ্ছিল। আমারও অটোতে যেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু কোথায় যাব, কার সাথে থাকব। এখানেতো কিছু একই রঙের বন্ধু আছে। রুমে এলে, মেডিকেলে এলে বন্ধুদের সাথে দেখা হয়। এসব যখন ভাবছিলাম ঠিক তখন আমার হাতার ভেতরে দিয়ে একটা তেলাপোকা তিরতির করে চলে যায়। আমার যা কুতুকাতু লেগেছিল না! কয়েকদিনের মাথায় কোন রকম সতর্ক বার্তা না দিয়ে হঠাৎ করে সবাই অটোতে চলে গেল। বদ্ধ ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশ। আমার গায়ে ছত্রাক বাসা বাঁধল, বিশেষ করে বগলের তলায়। এক প্যাকেট সার্ফ এক্সেল, দুই লিটার জল এবং দুইটি কিটোকোনাজল ট্যাবলেট মিশিয়ে একদিন ভিজিয়ে রাখল আমাকে। পরদিন বাতাসে সামান্য পচা গন্ধ ছড়াচ্ছিলাম বলেই হয়তো আমার কথা ফাহাদের মনে পড়ল। ধুয়ে রোদে শুকাতে দেয়। সারারাত কুয়াশায় ভিজে ভিজে জীবনানন্দের কবিতা জপছিলাম তখন, ফাহাদ এসে টান দিল। আড়মোড়া করে ব্যাগে ঢুকিয়ে হালকা ভেজা আমাকে নিয়ে দৌড় দিল, ‘এই রিকশা, দাঁড়াও। মামা, কুইক, মমতাজ আফার ক্লাস শুরু হয়া গেছে’।

আমারও এক বন্ধু আছে, যদিও সে একটু ভাবুক টাইপের। ‘ন’ আদ্যক্ষরে তার মালিকের নাম। ভাবুক বন্ধু আমার হ্যাঙ্গারে ঝুলে দুলতে দুলতে সারাক্ষণ কী যেন ভাবে আর ভাবে। আমি খাটে শুয়ে, চেয়ারে বসে ফাহাদের প্যান্ট, শার্টের সাথে আড্ডা দিতে দিতে ওর কথা ভাবি, বেচারার কপাল ভালো, মালিক তার খুব যত্ন নেয়। কাপড় ধোয়ার নির্দিষ্ট ব্রাশে সামান্য ধুলিবালি পড়া চেহারা এতো ঝকঝকে করে দেয় যে মনে হয় মিনা ফেসিয়াল করে এইমাত্র রাস্তায় নামল। উল্লেখ্য, মিনার সাথে ফাহাদের ইটিশপিটিশ হয়। এ পৃথিবীতে এ কথা আমি আর ওরা দুইজন ছাড়া আর কেউ জানে না।

প্রফের ভাইভা ঘনিয়ে এলে প্রতিবছর আমাদের এক মহাসমাবেশ হয়। লন্ড্রিতে জমজমাট রিসেপশন শেষে আমরা ব্যাডমিন্টন কোর্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত দড়িতে ঝুলতে ঝুলতে মতবিনিময় করি। সারা বছরের কথা চলতে থাকে। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে চলে আমাদের গালগপ্প। বিকেলের দিকে আমরা সবাই ফুয়েল ফুরিয়ে যখন ডিহাইড্রেটেড তখন লন্ড্রির দাদু এসে আমাদের কান ধরে টান দেন। দাদুর হাতে, ঘাড়ে চড়ে চলে আসি ফের লন্ড্রিতে। উষ্ণ বিদায় নিয়ে আমরা লন্ড্রির তাকে ঝিমুতে থাকি, কখন ফাহাদ বা ফাহিমরা রশিদ দেখিয়ে মালিকানা প্রমাণ করে আমাদের ছাড়িয়ে নেবে।

লিখেছেন- ওমর ফারুক

৫১ ব্যাচ সিএমসি

প্ল্যাটফর্ম ম্যাগাজিনের প্রথম সংখ্যা থেকে চয়নিত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।