মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“একজন বাবার গল্প”

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল, ২০২১, শনিবার

লেখাঃ ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

আমার ছবি তোলার আগ্রহ খুবই কম। প্রায় এক বছর এমন একজন মানুষের সান্নিধ্যে থাকার পরও কখনো মনে হয়নি তাঁর সঙ্গে একটা ছবি তুলি। চাকুরিজীবনের শেষদিনে যখন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমার সহকর্মী আরাফাত তান্নুম আর আমি স্যারের জন্য ফুল নিয়ে যাই সেটা খুব বিনীতভাবেই প্রত্যাখ্যান করেন তিনি। সেদিনই প্রথম স্যারকে অনুরোধ করি তাঁর সাথে ছবি তোলার জন্য। উত্তরে তিনি বলেন, “ওকে আমি আমার মেয়ে মনে করি। আর তোমাকে আমার ছেলে মনে করি। যত খুশি ছবি তুলতে পারবা কিন্তু আজকে না।” কখনো ভাবিনি সেদিনের এই কথাগুলোই হবে স্যারের মুখে শোনা শেষ কথা। স্যারের সাথে শেষ দেখা।

ছবিঃ অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান তোষার

গত এক বছরে একটা প্রজেক্টে কাজ করার সুবাদে স্যারের রুমে বসার সৌভাগ্য হয়েছিল। এই সময়ে খুব কাছ থেকে দেখেছি একজন মানুষ নিজের সবকিছু উপেক্ষা করে কিভাবে সর্বোচ্চটা দিতে পারেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হার্ট ও কিডনী সংক্রান্ত জটিলতাসহ আরও অনেক রকম অসুস্থতা নিয়েও কখনো স্যারকে একটি দিন ছুটি নিতে দেখিনি। সেটা হোক ঈদের দিন অথবা অন্য কোনো উপলক্ষ। জানিয়েছিলেন, গত কয়েকমাস যাবৎ গলার ইনফেকশনটা বেশ ভোগাচ্ছিল। চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড সেবন করার ফলে কিছুতেই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো না। যার কারণে ভ্যাক্সিনও নিতে পারছিলেন না। শুধুমাত্র এই একটা ব্যপারেই স্যারকে কিছুটা আক্ষেপ করতে দেখেছি।

স্যারের দক্ষতা, একাগ্রতার একটা ছোট্ট নমুনা হলো একক প্রতিষ্ঠান হিসেবে NILMRC এর ৭ লক্ষেরও অধিক করোনা নমুনা পরীক্ষা করা। কাগজে কলমের এ হিসেবগুলো হয়তো কমবেশি মানুষ জানবে, তবে জানবে না এর পিছনের গল্পগুলো কিংবা এসবের বাইরেও মানুষের উপকারের কথাগুলো। স্যারের কাছে কেউ কোনো অনুরোধ নিয়ে আসলে তিনি কাউকে না করতে পারতেন না।

আমার মত নগন্য এক মানুষ যখনই কোনো কিছু আবদার করেছি, কখনো না করেননি। বরং কিভাবে তা আরও সুন্দরভাবে করা যায় সেটাই দিকনির্দেশনা দিয়েছেন। শুধুমাত্র আমার একবার করা অনুরোধে ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে একাধিকবার পেশাগত পরীক্ষার্থীদের করোনা নমুনা পরীক্ষা করা ও দ্রুততম সময়ে তাদের নমুনা পরীক্ষার ফলাফল দেবার ব্যবস্থা করেন। প্ল্যাটফর্ম এর উদ্যোগে গত বছর যখন চিকিৎসকদের বাসা থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়, বিনা দ্বিধায় তিনি তাঁর প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার অনুমতি দেন। পরিবহন সংক্রান্ত জটিলতা জানার পর নিজেই একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবছর যখন আবার সেই উদ্যোগ নিতে চেয়ে স্যারকে জানাই, অত্যন্ত উৎসাহের সাথে তিনি রাজী হন। কিন্তু সেটা শুরু করার আগেই কখনো ভাবতে পারিনি এমন একটা লেখা লিখতে হবে।

ছবিঃ অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান

স্যারকে যতদিন দেখেছি, নিজের জন্য কখনো কোনো সুপারিশ বা সুবিধার কথা কাউকে বলেননি। অথচ তাঁর প্রতিষ্ঠানে কর্মরত পঞ্চান্ন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের জন্য কোনো পদক্ষেপ নিতে পিছপা হননি তিনি।

করোনায় আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসকদের সঠিক তথ্য খুঁজছিলেন জানতে পেরে স্যারকে সেই তালিকাটা যখন দেই তখন সেটা দেখে বলেছিলেন, “আমি প্ল্যাটফর্মের রেফারেন্স দিয়ে এই তালিকাটা ব্যবহার করব। যদি তাদের জন্য অন্য কিছু নাও করতে পারি অন্তত আমার প্রতিষ্ঠানের বাইরে তাদের নামগুলো লিখে রাখব যেন মানুষ তাঁদের কথা জানতে পারে।”

স্যারকে খুব বলতে ইচ্ছে করছে, এরকম তালিকায় আপনার নামটা না থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? গত বছরের তুলনায় এবার তো করোনার প্রকোপ আরও বেশি। তাহলে আপনি কেন আমাদের একা করে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেলেন?

ছবিঃ অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামানের লেখা শেষ চিঠি

এর আগে স্যারের যেসব লেখা প্ল্যাটফর্মের ব্যানারে প্রকাশিত হয়েছে, প্রতিটা লেখা স্যার নিজে দেখে সংশোধন করে দিয়েছেন। এবারের যে অগোছালো লেখাটা আপনাকে নিয়ে লিখছি, এটার সংশোধন কিভাবে করব সে প্রশ্নের উত্তরটাও জানতে ইচ্ছে করছে। সবসময় মানুষকে বাবা হারাতে দেখেছি। একটা প্রতিষ্ঠান যে বাবা হারা হতে পারে আজ সেটা উপলব্ধি করতে পারলাম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।