বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আপনার খাবার : দাঁতের বন্ধু না শত্রু !!

পাঠক, এমন একটি খাবারের নাম ভাবুন তো, যা আপনার দাঁতের শত্রু? উত্তর প্রায় সবারই জানা। চকলেট, মিষ্টি, কোমল পানীয় – তাই তো?
এবার দাঁতের একটি “বন্ধু” খাবারের নাম ভাবুন। এটা কিছুটা অপরিচিত ঠেকছে, তাই নয় কি? জ্বী পাঠক, দাঁতের “শত্রু” খাবার যেমন আছে, তেমনি দাঁতের “বন্ধু” খাবারের সংখ্যাও কিন্তু কম নয়!

যেমন, ললিপপের কথাই ধরা যাক। সুকরোজ (Sucrose) মিশিয়ে তৈরি করা ললিপপ দাঁতের জন্য ক্ষতিকর, কারণ সুকরোজ দাঁতের সবচেয়ে বেশি ক্ষয় করে। অথচ যুক্তরাষ্ট্রের মিসিগান রাজ্যের বাসিন্দা, ১০ বছর বয়সী ক্ষুদে উদ্যোক্তা Alina Morse, “Zollipop” নামে এমন এক ললিপপ তৈরি করেছে, যা নিশ্চিন্তে খেতে পারবে সবাই, দাঁত ক্ষয়ে যাবার ভয় নেই।
পার্থক্য একটাই, ওতে Sucrose এর বদলে যোগ করা হয়েছে Xylitol, Erythritol আর Stevia। এরকম chewing gum তৈরির কাহিনী অবশ্য নতুন নয়, তবে ললিপপ এটিই প্রথম!

zollipops-2152402-regular

তাহলে দেখা যাচ্ছে, একই খাবার, তার তৈরির উপাদানভেদে দাঁতের ক্ষতি করতেও পারে, আবার না-ও করতে পারে। দাঁতের ক্ষতি না করলে সেটাকে আমরা বলি “tooth-friendly খাবার”।

আর এখন sugar এর ক্ষতির মাত্রা বিবেচনা করে এর বিভিন্ন বিকল্প (substitute) ব্যবহার করা হচ্ছে।
যেমন-
১) Xylitol (এটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত)
২) Erythritol
৩) Sorbitol
৪) Maltitol
৫) Isomalt
৬) Isomaltulose
৭) Sucralose
৮) Tagatose
৯) Stevia
১০) Aspartame, ইত্যাদি।
এসব বিকল্প ব্যবহারে দাঁতের ক্ষতি তো হবেই না, স্বাদেও কমতি হবে না। সুতরাং, প্যাকেটজাত মিষ্টি খাবার কেনার সময় ওপরে দেওয়া নামগুলো মাথায় রাখুন।

কোনো খাবার দাঁতের জন্যে ভাল, না মন্দ – কীভাবে বোঝা যাবে?

-মূলত দাঁতে লেগে থাকা খাদ্যকণা (বিশেষত শর্করা) মুখে বসবাসকারী ব্যাকটেরিয়া দ্বারা গাঁজিত (fermentated) হয়ে অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডই দাঁতকে ক্ষয় করে ফেলে।
সুতরাং, যেসব খাবার-
● মুখের ব্যাকটেরিয়া দ্বারা fermentate হয় না,
● দাঁতের গায়ে বা ফাঁকে ফাঁকে দীর্ঘসময় আটকে থাকে না, বরং মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে (detergent action)
● মুখে লালা নিঃসরণ বৃদ্ধি করে দন্তক্ষয় প্রতিরোধ করে
– সেসব খাবারকে উপকারী(tooth friendly) বলা যেতে পারে।

কোন্ খাবারগুলো tooth friendly, অর্থাৎ দাঁতের জন্যে উপকারী?

●অপরিশোধিত শর্করা, যেমন- লাল চালের ভাত, আটার রুটি।
●আঁশসমৃদ্ধ খাবার, যেমন-
○ফল – পেয়ারা, আম, আপেল(খোসাসহ), নাশপাতি(খোসাসহ), কলা, কমলা, খেজুর, স্ট্রবেরি, আখ।
○শাকসবজি – শালগম, আলু, গাজর, মটরশুঁটি, টমেটো, শিম, বাঁধাকপি, ফুলকপি, পালংশাক, ব্রকোলি, সেলেরি।
○ডাল
○ওটস (oats)
○বাদাম – আমন্ড, পেস্তা, চিনাবাদাম, আখরোট।
●পনির (Cheddar, Swiss, Mozzarella)
●Black tea.
– এসব খাবারে “tooth friendly” খাবারের বৈশিষ্ট্যগুলো রয়েছে।

অপরপক্ষে চিনিযুক্ত স্ন্যাকস, ক্যান্ডি, কোমল পানীয়, পাউরুটি, মিষ্টি, বিসকিট, কেক, চিপস, ক্র্যাকারস জাতীয় খাবার যথেচ্ছভাবে খেলে দাঁতের ক্ষতি অবশ্যম্ভাবী। কিন্তু তাই বলে এসব খাবার সম্পূর্ণ বর্জন করা-ও বুদ্ধিমানের কাজ নয়।
এক্ষেত্রে যা করণীয় –

●এসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। বিশেষ কোন উপলক্ষ্যে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।
●আপনার বাচ্চা কে মিষ্টি জতীয় দ্রব্য খেতে দিন তার মিল টাইম এর আগে অথবা মিল এর সাথে এবং খাওয়ার পরপরই দাঁত ব্রাস করে ফেলতে বলুন। আর তা সম্ভব না হলে অন্তত ভালোভাবে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলতে বলুন এবং একই অভ্যাস আপনি নিজেও গড়ে তুলুন।
●পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে।
●দিনে অবশ্যই দু’বার দাঁত ব্রাস করতে হবে। মাঝেমাঝে ফ্লস এবং মাউথওয়াস ব্যবহার করা ভাল।
অনেকেই রাতে ব্রাশ না করেই ঘুমিয়ে পড়েন ,এই ধরনের অভ্যাস ত্যাগ করুন
●প্রতি ৬ মাস পরপর ডেন্টিস্টের কাছে চেক-আপ করাতে হবে।

সুতরাং পাঠক, দাঁতের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে খাদ্য গ্রহণ করুন। দাঁতের প্রতি যত্নশীল হোন। তাহলে, আপনার দাঁতও সারাজীবন আপনার সঙ্গী হয়ে থাকবে, অকালে দাঁত হারাতে হবে না।

Reference:
1. www.dentalhealthweek.com
2. en.m.wikipedia.org
3. everydayhealth.com
4. Textbook of preventive and community dentistry by SS Hiremath
5. zollipops.com

 

লিখেছেন ঃ ইফফাত সামরিন মুনা
ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ (৪র্থ বর্ষ)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “আপনার খাবার : দাঁতের বন্ধু না শত্রু !!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।