মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১২:১০ · ২ মিনিটে পড়ুন
অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার
লেখার আকার

বুধবার, ০১ জানুয়ারি, ২০২৪

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে পাবনা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, “৩০ ডিসেম্বর ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারী চিকিৎসককে উদ্ধারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পাবনায় অভিযান চালিয়ে ওই নারী চিকিৎসককে উদ্ধার করা হয়েছে।”

তিনি আরো জানান, “অপহরণকারীদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য যে, গতকাল সোমবার ভোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশেল চন্দ্রিমা থানাধীন এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের সঙ্গে তার বাবাকেও জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় একটি চক্র। পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে যান অপহরণকারীরা। পরে থানা পুলিশ তাকে স্বজনদের হাতে হস্তান্তর করে।

অপহৃত নারী চিকিৎসক রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সবেমাত্র ডেন্টাল বিডিএস শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার ভোরে চন্দ্রিমা এলাকার বাসা থেকে বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় তার মাকেও আহত করে রেখে যায় অপহরণকারীরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।