মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অক্সিজেনঃএকটি ঔষধ

লিখেছেনঃডা.মোঃ শরিফুল ইসলাম
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
৪র্থ ব্যাচ, ২০০১
এফ,সি,পি,এস (নিউরো-সার্জারী)

হর হামেশাই আমরা শ্বাস কষ্টের জন্য (shortness of breathing) রোগীকে হাসপাতালে ভর্তি করাই

আমরা কি জানি, কিভাবে বুঝা যায়, কতটুকু শরীরে অক্সিজেন আছে?

এর দুটি method আছে
– একটি invasive
– অপরটি non-invasive

– পাল্স অক্সিমিটার (non-invasive)
– ABG (arterial blood gas analysis) (invasive)

জানার পর মানার প্রশ্ন

রোগীকে অক্সিজেন দেবার জন্য অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে একটা flow meter থাকে

এই flow meter টি কি কখনও হাতে নিয়ে বা কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের বা কোন গুরু কি দেখতে বলেছেন বা হাতে-কলমে শিখিয়েছেন!

দেখলে দেখতে পেতেন এই flow meter এর মধ্যে একটি চকচকে উজ্জ্বল রূপালী রঙের বল আছে আর কাঁচের flow meter এর দেয়ালে 1 to 15 marking করা scale আছে এবং 5, 10 & 15 এ বড় বড় দাগের মাইলফলক আছে, কিন্তু কেন?

অক্সিজেন ডেলিভারী করার হরেক রকম ডিভাইস আছে, একেকটি মাইলফলকের জন্য একেটির ব্যবহার
– nasal canula
– face mask
– face mask with re-breather
– ambu bag
– intubation with mechanical ventilation

স্রষ্টার তৈরী পৃথিবীতে ২১% অক্সিজেন আছে
সেটা ভূপৃষ্ঠ হোক, খনির গভীরে হোক আর পাহাড়ে হোক

তাহলে প্রশ্ন আসে
পাহাড়ে উঠলে আমাদের অতিরিক্ত অক্সিজেন কেন লাগে?

সেটা অক্সিজেনের পরিমানের জন্য নয়,
বাতাসের পার্শ্ব চাপের অভাবে

★অক্সিজেন দেবার একক (unit) হল লিটার/মিনিট
(L/min)

কাউকে ১ লিটার অতিরিক্ত অক্সিজেন দিলে তার বাতাসে অক্সিজেনের ঘনত্ব (concentration) বাড়ে ৪%

আর এর সঙ্গে স্রষ্টার দেওয়া অক্সিজেন আছে ২১%

অর্থাৎ কাউকে ১ লি/মিঃ (1 L/min) অক্সিজেন দিলে তার নিশ্বাসের বাতাসে অক্সিজেনের পরিমান থাকে ২৫%
(২১% + ৪% = ২৫%)

৫ L/min দিলে ৪১%
[২১% + (৫ X৪%)] = ২১% + ২০% = ৪১%

১০ L/min দিলে ৬১%
[২১% + (১০ X ৪%)] = ৬১%

১৫ L/min দিলে ৮১%
[২১% + (১৫ X ৪%)] = ৮১%

অর্থাৎ, স্রষ্টার দেওয়া ২১% সব সময় ধ্রুবকের মত সঙ্গে থাকছে, আর প্রতি লিটারে ৪% হারে অতিরিক্ত অক্সিজেন যুক্ত হচ্ছে।
তবে এ পদ্ধতিতে সর্বোচ্চ ৮১% অক্সিজেন দেওয়া সম্ভব।

আমরা শ্বাস নিলে ৫০০ ml বাতাস নেই
এর মধ্যে ৩৫০ ml বাতাস একচেন্জ হয়
বাকী ১৫০ ml বাতাস physiological dead space (naso, oro, laryngo pharynx & trachea) এ থাকে, যারা air exchange করে না

Nasal canula দিয়ে সর্বোচ্চ 5 L/min অক্সিজেন দেওয়া যায়, এর বেশী দিলে রোগীর কোন উপকার হয় না, অপচয় হয়

এই অতিরিক্ত অক্সিজেন রোগীর physiological dead space এ অক্সিজেনের পরিমান বা ঘনত্ব বাড়ায়

এবং উপরের সহজ সরল ফরমুলা অনুযায়ী Nasal canula দিয়ে বাতাসে অক্সিজেনের concentration বাড়ানো সম্ভব ৪১%

এর বেশী অক্সিজেনের ডিমান্ড হলে ব্যবহার করতে হবে face mask, উদ্দশ্য dead space বাড়ানো

face mask এর capacity সর্বোচ্চ 10 L/min
তবে ৫ লিটারের কম অক্সিজেন দিলে
pseudo CO2 retention হবে, কেননা, রোগী নিজেই নিজের কার্বন ডাই অক্সাইড নিয়ে ধীরে ধীরে ঝিমিয়ে পরবে

face mask দিয়ে ৬১% অক্সিজেন দেওয়া সম্ভব

আর এতেও না হলে face mask with re-breather ব্যবহার করতে হবে, এভাবে ৮১% পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব

এখানে সর্বোচ্চ ১৫ লিটার অক্সিজেন ব্যবহার করা যাবে
তবে ১০ লিটারের কম দিলে pseudo CO2 retention হবে আর এখানে face mask এর সঙ্গে স্যালাইন ব্যাগ সাদৃশ্য বস্তুটি যুক্ত থাকার উদ্দেশ্য dead space আরো বৃদ্ধি করা

এভাবেও রোগীর চাহিদা পূরণ না হলে invasive procedure এ intubation করে ambu bag অথবা mechanical ventilation করে ১০০% অক্সিজেন দেওয়া সম্ভব

Take home message
– nasal canula 5L/min (40%)
– face mask 10 L/min (60%)
– face mask with re-breather 15 L/min (80%)
– ambu bag 100%
– intubation with mechanical ventilation 100%

এগুলি জানার পর আমার খুব লজ্জা হয়েছিল,
এম,বি,বি,এস লেভেলে কেউ কেন জানালো না

ফার্মাকলজীর বিচ্ছিরি বিচ্ছিরী ঔষধের ক্লাসিফিকেশন
যেগুলোর বাজারে কোন ব্যবহার নাই
আর অক্সিজেন তো আমাদের দৈনন্দিন বন্ধু, তা নিয়ে কেউ আলোকপাত করল না

আপনাদের জেনে কেমন লাগছে জানি না

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।