কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে সৌদি আরবে আরো একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১৩ জুলাই, ২০২০ করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. এ কে এম মাকসুদুল হাসান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সৌদি আরবস্থ "আরার সেন্ট্রাল হাসপাতাল" এ অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ১৫ বছর যাবৎ কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। তিনি ময়মনসিংহ জেলার স্থায়ী…