করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের প্রয়াণ
প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর ২০২০, সোমবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন অধ্যাপক ডা. গাজী শফিকুল আলম চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র'জিউন)। গতকাল ১৯ ডিসেম্বর শনিবার রাত ১০.০০ টায় ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-২৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পেশাজীবনে দীর্ঘ ৪৭ বছর ইংল্যান্ডে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরবর্তীতে দেশে ফিরে…