সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন দেশবরেণ্য অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
প্ল্যাটফর্ম নিউজ, ৭ মার্চ ২০২১, রোজ রবিবার এ বছর সমাজসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন দেশবরেণ্য অর্থোপেডিক্স সার্জন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭৭ সাল থেকে বীর শহীদদের স্মরণে প্রতি বছর ২৬শে মার্চ সর্বাধিক ১৩ টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রতিবারের ন্যায় এইবারও স্বাধীনতা পুরস্কার অর্জনকারী দেশবরেণ্যদের…