সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পার্কিন্সন ডিজিজ প্রতিরোধে ভ্যাক্সিন প্রয়োগের কথা ভাবছেন গবেষকগণ

অতি সম্প্রতি ডাবলিনে অবস্থিত United neuroscience নামের একটি বায়োটেক প্রতিষ্ঠান পার্কিন্সন ডিজিজের ভ্যাক্সিন আবিষ্কারে সক্ষম হয়েছেন। ভ্যাক্সিনটি পরীক্ষামূলকভাবে ১ম ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ হিসেবে প্রমাণিত হয়। পার্কিনসনিজনম একটি স্নায়ুজনিত রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে আলফা সাইনুক্লিন নামক একটি বিষাক্ত প্রোটিন ক্রমাগত জমাট বাঁধতে থাকে এবং Lewy Bodies এ রূপান্তরিত হয়। এই Lewy Bodies মস্তিষ্কের কোষসমূহের অর্থাৎ নিউরনের মৃত্যু ঘটায়। গবেষকদলের আবিস্কৃত ভ্যাক্সিন “PDO1A” বিষাক্ত এই আলফা সাইনুক্লিনের বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে, যার কারণে তা জমাট বাঁধতে পারেনা। বরং উল্লেখিত এন্টিবডিটি “আলফা সাইনুক্লিন ফাইব্রিল” এর সাথে যুক্ত হয়ে রক্তে সামগ্রিকভাবে এই প্রোটিনের পরিমাণ কমায়।

গবেষণার ১ম ধাপে, প্রাথমিক পর্যায়ের পার্কিনসনিজমে আক্রান্ত ২৪ জন রোগীর উপর পরীক্ষামূলকভাবে এই ভ্যাক্সিন প্রয়োগ করলে শতকরা ৫০ ভাগ ক্ষেত্রেই এন্টিবডি তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া UB-312 নামের আরেকটি ভ্যাক্সিন নিয়েও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং যেটি কিনা সদ্য মৃত ব্যক্তির মস্তিষ্কের টিস্যুতে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করলে সাফল্যজনক ফলাফল আনতে সক্ষম হয়।

ভ্যাক্সিন ছাড়াও আরেকটি সম্ভাবনাময় পদ্ধতি রিপ্রোগ্রামড স্টেম কোষ প্রতিস্থাপন দ্বারাও এ রোগের চিকিৎসার কথা ভাবা হচ্ছে। পার্কিন্সন ডিজিজে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার নিঃসরণকারী কোষের মৃত্যু হয়। ফলে ডোপামিনের অভাবে ব্যক্তির অঙ্গ সঞ্চালনে অক্ষমতা দেখা দেয়। গবেষণায় দেখা গিয়েছে এই স্টেম কোষগুলো ডোপামিন নিঃসরণকারী কোষসমূহ পুনরায় তৈরি করতে সক্ষম, ফলে পার্কিন্সন ডিজিজে আক্রান্ত ব্যক্তির হাঁটাচলা ব্যাহত হয়না।

বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় ১০ মিলিয়নের মত মানুষ পার্কিন্সনিজমে আক্রান্ত। এর চিকিৎসায় কিছু নির্দিষ্ট ওষুধ ব্যবহৃত হয়ে আসলেও এ রোগ পুরোপুরি প্রতিকারের কোনো উপায় এখনো উদ্ভাবিত হয়নি।

স্টাফ রিপোর্টার/হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।