শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনুষ্ঠিত হলো “ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের রোযায় করণীয়” বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মত বিনিময় সভা

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে রোজা। সারা বিশ্বের মুসলমানেরা আত্মশুদ্ধির জন্য পুরো বছর অধীর আগ্রহে অপেক্ষা করে এই রমজান মাসটির জন্য। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে প্রতিবছর রমজানে প্রায় ৪ থেকে ৫ কোটি ডায়াবেটিস রোগী রোজা রাখে। আমাদের দেশে প্রতি ১০০ জনের মাঝে ৮ জন ডায়াবেটিস রোগে আক্রান্ত যাদের অধিকাংশই রমজানে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখার যথাযথ উপায় সম্পর্কে অজ্ঞাত। আবার অনেক ডায়াবেটিস রোগী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্ত। ধর্মীয় অনুভূতির কারণে রোজা রাখতে হয় কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে নানাবিধ জটিলতা স্বীকার হন এসব রোগীরা এবং যা কখনো কখনো রোগীর জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়।
13344764_10205808469643599_4686314275387120678_n
এ প্রেক্ষিতে নিজেদের সামাজিক দায়বদ্ধতার প্রতি সম্মান জানিয়ে প্রতিবারের মত এবারো ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়াবেটিস ও হাইপারটেনশনে আক্রান্ত রোগীদের সচেতনতার স্বার্থে গতকাল ৩ জুন, ২০১৬ বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন হয়। স্বতঃস্ফূর্ত এ মত বিনিময় সভা সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এছাড়াও হাসপাতাল প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে প্রায় ২০০ জনের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করা হয়।
13346467_10205808470883630_3020775157360892306_n
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরামর্শ প্রদান করেন ডায়াবেটিক ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ডা: নওশের আজিমুল হক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা ন্যাশন্যাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট বিশেষজ্ঞ ডাঃ কামাল পাশা, চীফ কনসাল্ট্যান্ট, ক্লিনিকার এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
13343017_10205808472403668_368840668297970186_n
মত বিনিময় সভায় বক্তারা রমজানে ডায়াবেটিস ও হাইপারটেনশন নিয়ন্ত্রণে একমাত্র হাতিয়ার হিসেবে সুপরিকল্পিত জীবনযাপন ও চিকিৎসকদের নির্দেশনা পুরোপুরিভাবে মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া এসময় অভিজ্ঞ ডায়েটেশিয়ান সামিরা খালেদ সুকৃতি রমজানে খাদ্য তালিকা কেমন হতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
13315648_10205808469123586_8289662077668612744_n
এছাড়া এসময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা: মো: জাহেদুল আলম, পরিচালক (প্রশাসন), ডা: সিরাজুল ইসলাম মেডিকেল এন্ড হসপিটাল লি: এবং ডা: মো: নাজমুল হাসান-সি.ও.ও, ডা: সিরাজুল ইসলাম মেডিকেল এন্ড হসপিটাল লি:। এ অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল Novo Nordisk এবং অনলাইন পার্টনার হিসেবে ছিল, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় গ্রুপ “প্ল্যাটফর্ম”।

পরিমার্জনায়: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।