বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারদের কম্বল ফ্যাক্টরী

অবাক হচ্ছেন! কম্বল ফ্যাক্টরী ডাক্তারদের! হ্যা, এই কম্বল ফ্যাক্টরীটি ডাক্তারদের দ্বারা পরিচালিত, উদ্দেশ্য মানবসেবা। ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র বিতরণ করে আসছে।

মূলত বাংলাদেশের দরিদ্র এবং শীতপ্রবণ জেলাগুলো উত্তরাঞ্চলে অবস্থিত। এই জেলাগুলোতেই প্রধানত শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। শীতের সময় এসব অঞ্চলে বসবাসকারী লোকজন জানেন শীতের তীব্রতা কেমন! ২০১৭-১৮ সালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের দিনে ঠাকুরগাঁও জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ হতে। এক্ষেত্রে বাছাই করে একদম হতদরিদ্র (যেমন : বয়স্ক মানুষ, নিঃসঙ্গ, ছনের তৈরি বাড়িতে বসবাসরত) মানুষগুলোকেই বিতরণের সময় অগ্রাধিকার দেয়া হয়।

ফ্যাক্টরীটি থেকে অনেক সাশ্রয়ী মূল্যে সিঙ্গেল/ ডাবল কম্বল সরবরাহ করা হয়ে থাকে। বাজারে ভালো সিংগেল কম্বল ৩০০-৪০০ টাকা, আর ডাবল গুলো ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু উত্তরাঞ্চলের শীত নিবারণের জন্য সেগুলো একদমই উপযুক্ত নয়। বিভিন্ন ধরণের ডাবল কম্বল তৈরি হয় এই ফ্যাক্টরীতে। ফ্যাক্টরীটিতে ২৩০/২৪০ টাকা পাইকারি মূল্যে ভালো মানের কম্বল বিক্রি করা হয়।

এছাড়াও বিভিন্ন খ্যাতিমান চিকিৎসকের অর্থায়ন, গুণীজনের আর্থিক অনুদান ও নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গম চরে, সাভারের দুইটি স্কুলে সাহায্য, প্রাথমিক চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জেলায় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

আসন্ন শীত মৌসুমে ব্যক্তি উদ্যোগে বা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের জন্য উক্ত ফ্যাক্টরী থেকে স্বল্পমূল্যে ভালো মানের কম্বল সংগ্রহ করা যাবে এবং ফ্যাক্টরীটির পক্ষ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করার ব্যবস্থা রয়েছে।

কম্বল ফ্যাক্টরীটির বৈশিষ্ট্য:
১.স্বল্পমূল্যে কম্বল তৈরি এবং বিতরণ
২.অসহায় মহিলাদের কর্মসংস্থান তৈরি
৩.কম্বল বিক্রির লভ্যাংশ সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করা

যোগাযোগের ঠিকানা:
ডু সামথিং ফাউন্ডেশন কম্বল ফ্যাক্টরি,
জোয়ালভাংগা, বহুলী, সিরাজগঞ্জ
ফোন: ০১৯৯৫-৯৪৯৫৩১
তথ্যসূত্র: ডাঃ নাজমুল ইসলাম

স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।