করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু
প্ল্যাটফর্ম নিউজ, ৪ ডিসেম্বর, ২০২০, শুক্রবার করোনা মহামারীতে শহীদদের সাথে যুক্ত হলেন আরোও একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শেখ শাহজাহান আলী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন) গত ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।…