করোনা কেড়ে নিলো আরেকজন চিকিৎসকের প্রাণ
প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৩ জুন, ২০২০ করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের (বারডেম) মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার…