চীন থেকে ঢাকায় এসে পৌঁছেছে সাহায্য সামগ্রী
২৬ মার্চ ২০২০: চীন থেকে ঢাকায় এসে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার। আজ বিকালে আনুমানিক ৪টার কিছু পরে এই সুরক্ষা সামগ্রী এসে পোঁছায়। যার গায়ে লেখা- ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’। এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও মেডিকেল সরঞ্জামাদি আসছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…