ফাইজারের করোনা টিকা কখন দিবে?
প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুন, ২০২১, বুধবার ডা. জাহিদুর রহমান ফাইজারের করোনা ভ্যাকসিন দেশে পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই কেন এটি দেয়া শুরু হচ্ছে না বলে যারা পেরেশান হয়ে গিয়েছেন, তারা দয়া করে উত্তেজনা প্রশমন করেন। করোনা ভ্যাকসিন রিলিফের গুঁড়া দুধ না যে প্লেন থেকে নামল আর সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিলেন। ফাইজারের করোনা ভ্যাকসিন মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি…