স্বাস্থ্য খাতে অনিয়ম: গ্রেফতার হলেন ডা. সাবরিনা, ব্যর্থতার দায়ে বন্ধ ৫ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষা
প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুলাই ২০২০, রবিবার সরকারী চাকরি করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা এবং অর্থ আত্মসাতের মতো শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানান, ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বরখাস্তের বিষয়টি আজ থেকেই কার্যকর হবে। চিকিৎসক সাবরিনাকে বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, তিনি সরকারী চাকুরিজীবি…