দেশে করোনায় আরো ১১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৬৬৬ জন
প্ল্যাটফর্ম নিউজ, ২৯ জুন ২০২১, মঙ্গলবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৭৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৪০২৭ জন। দেশে এখন পর্যন্ত ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।…