এবার অবরুদ্ধ হল রংপুর জেলা
প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০: কোভিড-১৯ মহামারির সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা এই লকডাউন কার্যকর হবে ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। রংপুরের আশেপাশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে করোনা…