এবার লকডাউন গাইবান্ধার সাদুল্লাপুর
রবিবার,২২শে মার্চ,২০২০ খ্রিস্টাব্দ মাদারীপুরের শিবচরের পর এবার লকডাউন ঘোষণা করা হলো গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলা। আজ ২২শে মার্চ, ২০২০ ইং তারিখ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় (গাইবান্ধা, সাদুল্লাপুর) হতে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় - "উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ০৯ নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা…