দেশে করোনায় আরো ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৬৬ জন
প্ল্যাটফর্ম নিউজ, ০৬ ডিসেম্বর ২০২০, রবিবার গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১,৬৬৬ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৩১ জন এবং সুস্থ হয়েছেন ২,৫৫২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪,৭৭,৫৪৫ জন, মোট মৃতের সংখ্যা ৬,৮৩৮ জন এবং সর্বমোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩,৯৫,৯৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।…