দেশে করোনায় আরো ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪ জন
প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৪ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৩০ জন এবং সুস্থ হয়েছেন ১,৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৫,০৮,০৯৯ জন, মোট মৃতের সংখ্যা ৭,৪২৮ জন এবং সর্বমোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪,৫০,৪৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।…