কোভিড-১৯ এ প্রথম শহীদ চিকিৎসক ডা. মঈন উদ্দিনের নামে দিনাজপুরে স্কুল ভবনের নামকরণ
প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার: গত ১৫ এপ্রিল ২০২০ কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশের প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। করোনা আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী ডা. মঈন উদ্দীনের স্মরণে দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুল ভবনের নামকরণ করা হয়েছে। গত ১৬ মে শনিবার উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের…