দেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪ জন
প্ল্যাটফর্ম নিউজ, ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১,২৩৪ জন, মৃত্যুবরণ করেছেন আরো ১৯ জন এবং সুস্থ হয়েছেন ২,৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৫,০৬,১০২ জন, মোট মৃতের সংখ্যা ৭,৩৭৮ জন এবং সর্বমোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪,৪৬,১৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।…