একদিকে পুরষ্কার ঘোষণা,অন্যদিকে বেতন নিয়ে টানাটানি চিকিৎসকের!
প্লাটফর্ম নিউজ ১৫ এপ্রিল ২০২০: কোভিড-১৯ এর কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ডাক্তাররা হচ্ছেন ফ্রন্ট লাইন ফাইটার। অথচ এই সম্মুখযোদ্ধাদের পোহাতে হচ্ছে নানারকম ভোগান্তি। এর মধ্যেই কয়েকটি হাসপাতাল অর্ধেক বেতনের ঘোষণা দিয়েছে, প্রতিবাদে দিচ্ছে ছাঁটাইয়ের হুমকি। অন্যদিকে আবার নানা অযুহাতে মুন্সিগঞ্জের সদর হাসপাতালের সরকারি চিকিৎসকদের বেতন বকেয়া রাখা হয়েছে। দশজনের করোনা শনাক্তের ঘটনায় মুন্সিগঞ্জ জেলাকে লকডাউনের নির্দেশ দেন জেলা প্রশাসক…