কোভিড-১৯ঃ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়ালো চার লাখ
প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুন ২০২০, রবিবার সারাবিশ্বে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ। বাংলাদেশ সময় ৭ জুন রবিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৩ হাজার ৪২৭।…