ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজন কর্তৃক ইমার্জেন্সি চিকিৎসকের উপর হামলা
প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুলাই, ২০২১, সোমবার সম্প্রতি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন কর্তৃক ইমার্জেন্সী নারী চিকিৎসকের উপর হামলার নেক্কারজনক ঘটনা ঘটেছে। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (ই এন টি) ডা. এ.কে.এম লতিফুল আলম খান(সায়মন) প্ল্যাটফর্মের ফেসবুক গ্রুপে দেয়া এক পোস্টের মাধ্যমে জানান, "গতকাল ১৮ জুলাই, ২০২১ বিকাল ৫ঃ৫৫ মিনিটে উক্ত স্বাস্থ্য কম্প্লেক্সে জরুরি বিভাগে জ্বর…