১৫ মেডিকেল ও ৪৪ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১৫ মেডিকেল কলেজে ও ৪৪ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্পের আওতায় ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুদকের এনফোর্সমেন্ট টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।…