৩রা জুন থেকে কুমিল্লা মেডিকেলে শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা, প্রস্তুত ১০টি আইসিইউ
প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২৯ মে, ২০২০ আগামী ৩রা জুন, বুধবার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেকহা) করোনা রোগীদের চিকিৎসা শুরু হতে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে ১০টি আইসিইউ বেড সহ শুধুমাত্র করোনা রোগীদের জন্য ১৫৪টি বেড প্রস্তুত করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। পরিচালক মহোদয় বলেন, "এর আগে আমরা ১ জুন সম্ভাব্য একটি তারিখ…