বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লন্ডনে বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি অপারেশনঃ বাংলাদেশি সার্জনের সাফল্য

Dr Shafi বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি অপারেশন হতে যাচ্ছে রয়েল লন্ডন হাসপাতালে। কোলন ক্যান্সারের আক্রান্ত একজন ৭০ বছর বয়স্ক বৃটিশ নাগরিকের অপারেশন বিশ্বের অন্তত ১৩০টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে।

গুগল কার্ডবোর্ড এবং স্মার্টফোনের মাধ্যমে বিশ্বব্যাপী সার্জন, মেডিকেল শিক্ষার্থীরা এ অপারেশন দেখতে পারবেন। অপারেশন থিয়েটারে সার্জন এবং তাঁর টিমের সাথে রাখা অত্যাধুনিক ক্যামেরায় ইমার্সিভ অপারেশন থিয়েটারের অভিজ্ঞতা সৃষ্টি করার মাধ্যমে দর্শক অপারেশন থিয়েটারে ৩৬০ ডিগ্রি দেখতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে দর্শক সার্জিক্যাল টিমের অংশ হিসেবে নিজেই অপারেশন থিয়েটারে উপস্থিত আছেন অনুভব করবেন। রয়েল লন্ডন হাসপাতালের সার্জারি বিভাগের কন্সলান্টেন্ট ডাঃ শফি আহমেদ এবং তাঁর টিম এ অপারেশনটি পরিচালনা করবেন। বাংলাদেশে রয়েল কলেজ অব সার্জনের সহযোগী প্রতিষ্ঠান রাহেটিড এর প্রেসিডেন্ট ও ডাঃ শফি আহমেদের সহকর্মী রয়েল কলেজ অব সার্জারির কন্সাল্টেন্ট অধ্যাপক রাকিবুল আনোয়ার স্যারের তত্ববধানে অপারেশনটি দেখার ব্যবস্থা করা হয়েছে রাহেটিড এর গুলশান কার্যালয়ে। স্যার(ছবিতে ডান থেকে ডাঃ শফি আহমেদ, অধ্যাপক রাকিবুল আনোয়ার, শ্রীলংকান ক্যান্সার সার্জন ডাঃ কনিষ্ক ডি সিলভা)

অপারেশন টেবিলে প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম নয়। ডাঃ শফি আহমেদ ২০১৪ সালে ইতিহাসে প্রথম বারের মত গুগল গ্লাস ব্যবহার করে ২০১৪ সালে আরেকজন ক্যান্সার রোগীর শরীরে অস্ত্রোপ্রচার করেন যার সরাসরি সম্প্রচার বিশ্বের ১১৫টি দেশে মোট ১৩,০০০ সহকর্মী সার্জন, চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং সাধারণ মানুষ দেখার সুযোগ পায়। সে সময় ৭৮ বছর বয়স্ক একজন ক্যান্সার রোগীর যকৃত ও অন্ত্র থেকে টিউমার অপসারণ করা হয়। অপারেশনের সময় সার্জিক্যাল টিমের কাছে দর্শক চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্টরা প্রশ্ন টেক্সট করার ব্যবস্থা রাখা হয় যা পরবর্তীতে উত্তর দেয়া হয়।

গত মার্চে যখন এ অস্ত্রোপ্রচারের কথা ঘোষণা করা হয় সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দি গার্ডিয়ান, মিরর পত্রিকা সহ পৃথিবীর গণমাধ্যমে শিরোনাম হন বাংলাদেশি বংশদ্ভূত ডাঃ শফি আহমেদ। বিশ্বের অনগ্রসর দেশগুলোর নবীন সার্জনদের কাছে পৃথিবীর অন্যতম সেরা অপারেশন থিয়েটারের অভিজ্ঞতা পৌঁছে দিতে এ অপারেশনের পরিকল্পনা করা হয়েছে বলে ডাঃ আহমেদ জানান।

ডাঃ শফি আহমেদ আরো বলেনঃ স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষায় এটি (ভার্চুয়াল রিয়েলিটি) হয়ে যুগান্তকারী প্রযুক্তি। বিশ্বব্যাপী সার্জারি প্রশিক্ষণে বিদ্যমান অসমতা, পিছিয়ে পড়া দেশগুলোর সার্জন ও সার্জারী প্রশিক্ষণার্থীদের এ প্রযুক্তির মাধ্যমে যুক্ত করে সহজে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেবে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির সত্যিকারের ব্যবহার হচ্ছে শিক্ষা এ অপারেশনই তার প্রমাণ। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি শত শত বছর ধরে চলে আসা সার্জারি প্রশিক্ষণের রীতিতে পরিবর্তন নিয়ে আসবে। অপারেশনের সময় আগে যেখানে প্রশিক্ষণার্থীকে সার্জন ও তাঁর সহকারীর পেছনে দাঁড়িয়ে অপারেশন ফিল্ড দেখতে যথেষ্ট সংগ্রাম করতে হত-এ প্রযুক্তি ব্যবহারে সেটি আরো সহজ করে দিচ্ছে। ডাঃ শফি আহমেদের নেতৃত্বে মেডিকেল রিয়েলিটিস ও ম্যাটিভিশন এ প্রযুক্তির পরবর্তী ধাপে স্পর্শ ও অনুভূতির উপাদান আগামী ৩-৪বছরের মাঝে যুক্ত করতে গবেষণা চালিয়ে যাচ্ছে।

ডাঃ শফি আহমেদ বর্তমানে সেন্ট বার্থেলমিউ হাসপাতাল ও বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের সার্জারির কন্সাল্টেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি মিনিমাল ইনভ্যাসিভ(সিংগেল ইনসিশন) ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জারির প্রবর্তক এবং লিভার সার্জনদের সাথে ল্যাপারোস্কোপিক লিভার এন্ড বাওয়েল রিসেকশন নিয়ে কাজ করছেন।২০১৪ সালে রয়েল কলেজ অব সার্জনের কাউন্সিলে নির্বাচিত হন তিনি। এছাড়া বার্টস ও লন্ডন মেডিকেল স্কুলের সহযোগী ডিন হিসেবে কাজ করছেন।

১৯৯৩ সালে কিংস কলেজ হাসপাতাল মেডিকেল স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন ডাঃ শফি আহমেদ। এরপর রয়েল কলেজ অব সার্জনের ফেলোশিপ অর্জন করে ২০১০ সালে কোলোরেক্টাল ক্যান্সারের জেনেটিক্সের উপর পিএইচডি সম্পন্ন করেন। বাংলাদেশের সোসাইটি অব সার্জনস ও সোসাইটি অব ল্যাপারোস্কোপিক সার্জনসের আজীবন সদস্য ডাঃ শফি আহমেদ, বাংলাদেশে “প্রশান্তি” নামক স্থানীয় সেবামূলক সংস্থার সাথে জড়িত এবং নির্মাণাধীন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের পরিচালক।

আগামী ১৪ এপ্রিল ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সর্বপ্রথম সম্প্রচারিত অপারেশন সফল ভাবে সম্পন্ন করার মাধ্যমে এই বাংলাদেশি সার্জন বিশ্বের মেডিকেল কম্যুনিটিতে বাংলাদেশকে আরো ইতিবাচকভাবে উপস্থাপন করবেন। বিদেশের মাটিতে উৎকর্ষতা শুধু নয়, ডাঃ শফি চান বাংলাদেশি সার্জনেরাও যেন বিশ্বমানে পৌঁছতে পারে, বাংলাদেশের মেধাবী সার্জন, সার্জারি প্রশিক্ষণার্থীরা যেন আরো বেশি দক্ষতা অর্জন করে সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর সহকর্মী অধ্যাপক রাকিবুল আনোয়ার স্যার বাংলাদেশে রয়েল কলেজ অব সার্জারির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রাহেটিডের মাধ্যমে দেশের মানুষের কাছে বিশ্বমানের সার্জিকেল সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি রয়েল কলেজ অফ সার্জনসের মেম্বার ও ফেলো হতে আগ্রহীদের প্রশিক্ষণ এবং রিকোমেন্ডেশনের জন্য প্রস্তুত করছেন।

রাহেটিড
আগামী ১৪ এপ্রিল ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে ডাঃ শফি আহমেদের অপারেশনটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে রাহেটিড এ। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী সার্জনদের রাহেটিড এর ডাঃ শাহরিয়ার(০১৭৮৭৬৯৪৫০৪) এর সাথে যোগাযোগ এবং আগ্রহী সার্জারি ট্রেইনি, চিকিৎসক, শিক্ষানবিশ চিকিৎসক, মেডিকেল স্টুডেন্টদের রাহেটিড এর সহযোগী সংগঠন “প্ল্যাটফর্ম” আয়োজিত বিশেষ সার্জারি কুইজে অংশ নিতে বলা হয়েছে। অনলাইন কুইজের বিজয়ীরা রাহেটিড কার্যালয়ে এসে অপারেশনটিতে অংশ নিতে পারবেন।
কুইজের লিঙ্কঃ https://docs.google.com/forms/d/1wvEuZWk8OVER7OUzD7Hm2bL497qSfJYwo04g0xkEubg/viewform
images.jpg

ডাঃ মোহিব নীরব
সম্পাদক, প্ল্যাটফর্ম (চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের নিয়মিত প্রকাশণা)।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “লন্ডনে বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি অপারেশনঃ বাংলাদেশি সার্জনের সাফল্য”

  1. প্রথমে নিউজটা দেখে থমকে গিয়েছিলাম। অসাধারন আইডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।