বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সুস্থ হয়ে প্ল্যাটফর্মসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ডা. আশরাফ সিয়ামের

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন ২০২০, মঙ্গলবার

গত ৭ই জুন ২০২০ (রবিবার) তারিখে হালকা জ্বর, নাকে গন্ধ লোপ পাওয়া, অরুচি ও শারীরিক দূর্বলতা অনুভূত হওয়ায় নিজ থেকেই হোম আইসোলেশনে চলে যান ডা. আশরাফুল হক সিয়াম এবং ৮ জুন নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল দেন, ১১ জুন নমুনা পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ আসে।

কাটাছেঁড়া ছাড়াই হার্টে সফল অস্ত্রোপচার করা হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক দলের পথিকৃৎ ডা. আশরাফুল হক সিয়াম। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন এবং এশিয়ার কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন। কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি।

প্রথমদিন কিছুটা সুস্থ থাকলেও ধীরে ধীরে ডা. আশরাফুল হক সিয়ামের অবস্থা খারাপ হতে থাকে, বিভিন্ন লক্ষণ দেখা দিতে শুরু করে, রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমাগত কমে যায়। অতঃপর জ্বর ও কাশি নিয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে সহযোগী অধ্যাপক ডাঃ রুবাইয়াত শেখ গিয়াসউদ্দিন এর তত্ত্বাবধানে ভর্তি হন। কোভিড আক্রান্ত হওয়ার দীর্ঘ ১৭ দিন পর ২২ জুন ১ম নমুনার রিপোর্টে তার নেগেটিভ ফলাফল আসে।

তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ্‌, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি এখন কোভিডমুক্ত। অসুস্থতার সময়ে আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা আমাকে চিরজীবন ঋনী করে রাখবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ, কার্যালয়ের সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়ার মাধ্যমে নিয়মিত আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন যাতে আমি একই সাথে গর্বিত এবং কৃতজ্ঞ, তাঁর এই উৎকন্ঠা এবং আন্তরিকতা আমাকে দ্বিগুন উৎসাহে পুণরায় রোগীদের সেবায় ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করবে নি:সন্দেহে। বিভিন্ন পর্যায়ের চিকিৎসক সহকর্মী, বন্ধুবান্ধব, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক সহকর্মী, শ্রদ্ধাভাজন, সুহৃদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে। তিনি ধন্যবাদ জানান, প্ল্যাটফর্ম, বিডিএফ, এফডিএসআর সহ যারা প্রতিনিয়ত তার খোঁজখবর নিয়েছেন তাদেরকে।”

তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, “যেন বিদ্যমান শারীরিক দূর্বলতা কাটিয়ে দ্রুতই আবারো কাজে ফিরতে পারি, আপনাদের মাঝে ফিরতে পারি। সকলের সহযোগীতায় জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দ্রুততম সময়ে কোভিডমুক্ত বাংলাদেশই আমাদের আরাধ্য।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।