সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শীতকালে বিয়ে /গর্ভধারণের উপকারিতা…..!

আমরা অনেককে দেখি যারা খায় অনেক কিন্তু মোটা হয়না, তাদের শরীর দশ বছর আগেও যেমন দশ বছর পরেও তেমন। আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা ভাবি যে এটা হরমোনাল কারণ আর যারা বিজ্ঞানের না তারা ভাবে এদের হজম শক্তি বেশি বলে যা খায় তাই হজম করে নেয়।

হরমোনাল কারণ টা ঠিক অস্বীকার করা যায়না এই ক্ষেত্রে। যাদের হাইপারথাইরয়ডিজম রোগ থাকে মানে থাইরয়েড হরমোন বেশি ক্ষরিত হয় তারাও শুকিয়ে যায়। আর ডায়াবেটিস থাকলে যে শরীরের চর্বি কমে গিয়ে শুকিয়ে যায় এটা প্রায় সবারই জানা।

কিন্তু আমার আজকের কথা হল যাদের এরকম কিছুই নাই কিন্তু তবু খাওয়া নিয়ে চিন্তা করা লাগেনা অর্থাৎ কাজ কম করলেও এদের ওজন বাড়ে না, সবসময় স্লিম থাকে- এদের নিয়ে। ঠিক এদের নিয়ে বললেও ভুল হবে, আসলে এদের উৎপত্তি নিয়ে বলব। তো এদের সাথে শীতকালে গর্ভ ধারণের কী সম্পর্ক? আসুন একটু বুঝে নিই।

এই ব্যাপার নিয়ে বিখ্যাত “Nature” পত্রিকায় এই বছর জুলাই ৯ তারিখ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এই জিনিস বোঝার জন্য আগে কয়েকটা টার্ম বুঝতে হবে। আমি সব স্তরের লোকের বোঝার জন্য যথাসম্ভব সহজ করে বলছি।
চর্বিকে বিজ্ঞানের ভাষায় Adipose tissue বলে। আমাদের শরীরে দুই প্রকারের চর্বি আছে। সাদা আর বাদামী । সাদা কে White Adipose Tissue(WAT) বলে আর বাদামী কে বলে brown adipose tissue (BAT) ।

সাদা চর্বির কাজ হলো খাবার থেকে যে শক্তি তৈরী হয় সেটা দেহের কাজে ব্যবহৃত হবার পরে অতিরিক্তটুকু সঞ্চয় করা আর বাদামীর কাজ ঠিক উল্টা।

এরা খাবারের মাধ্যমে শরীরের প্রয়োজনের তুলনায় বেশি শক্তি আসলে তাকে তাপ বানিয়ে দেয় বা অন্য সময় অতি ঠান্ডায় শরীর কে বাঁচাতে খাবারের ক্যালরী খরচ করে তাপ তৈরি করে। এই চর্বি কোষ গুলো তাদের ভেতরে মাইটোকন্ড্রিয়া তে শক্তি বা ATP তৈরির অক্সিডেটিভ ফসফোরাইলেশন ধাপে ATP তৈরী হতে না দিয়ে ইলেকট্রন চক্রে উদ্ভৃত প্রোটন গুলোকে উল্টো পথে পাঠিয়ে দেয়। ফলে শক্তি তৈরী না হয়ে তাপ তৈরী হয়। এই চক্র ভেঙ্গে দেয়ার কাজ করে একটি প্রোটিন যার নাম Uncoupling protein 1 বা অন্য নামে Thermogenin। এই BAT গুলো থাকে প্রধানত আমাদের গলা,ঘাড় আর বুকের উপরের দিকে।

এখন দেখা যাচ্ছে যে খাবার অতিরিক্ত খেলে সাদা চর্বি বেড়ে যায়, কিন্তু বাদামী চর্বি বাড়া কমা টা খাবারের উপর নির্ভরশীল না বরং এটা জেনেটিক।

আমার আলোচ্য গবেষণা থেকে বিজ্ঞানীরা খেয়াল করেন যে শীতকালে গর্ভধারণ করা ইঁদুরের বাচ্চাদের DNA এর দুইটা অঞ্চল differentially methylated regions (DMRs) ও differentially expressed genes (DEGs) এ কিছু পরিবর্তন হচ্ছে যা সন্তানের শরীরে এই BAT এর পরিমাণ বৃদ্ধি ও এই ফ্যাট গুলোকে অতি সক্রিয় করে তুলছে।

এই ব্যাপার টা মানুষের উপরে পরীক্ষার জন্য তাঁরা ৮৪০০ ছেলে মেয়ে জড়ো করে যাদের অর্ধেকের জন্ম শীতকালে ও অর্ধেকের জন্ম শীতের ৮/৯ মাস পরে। এর অর্থ অর্ধেকের মা গর্ভবতী হয়েছিল শীতের আগে বা গ্রীষ্মকালে আর অর্ধেকের মা হয়েছিল শীতকালে।

বিজ্ঞানীরা অবাক হয়ে খেয়াল করলো যে যাদের মা শীতকালে গর্ভবতী হয়েছে তাদের দেহে এই বাদামী চর্বি অনেক বেশি ও একটিভ। কিন্তু এতে মায়ের ডিম্বাণুর বা দেহের অন্য কোন ভুমিকা না পাওয়াতে বিজ্ঞানীরা পুরুষের শুক্রাণু নিয়ে গবেষণা চালালো। সেখানে দেখা গেলো সরিষা ক্ষেতে ভূত।

বিজ্ঞানীরা বলেন যে অনেকদিন ধরে ঠান্ডা পরিবেশে থাকলে পুরুষের শুক্রাণুর DNA তে epigenetic programming হয়।

এটা আবার কি? এপিজেনেটিক প্রোগ্রামিং মানে হল দেহের ভেতরের বা বাইরের নন জেনেটিক ও পরিবেশগত কারণে আমাদের DNA তে হালকা কিছু সাময়িক পরিবর্তন। তবে স্থায়ী পরিবর্তন কে বলে Mutation যেটা আমাদের জন্য চরম ক্ষতিকর ও হতে পারে। তবে এপিজেনিটিক প্রোগ্রামিং সবসময় ভালো।

এই ঠান্ডা পরিবেশে শুক্রাণুর এপিজেনেটিক পরিবর্তনের কারণে ঐ শুক্রাণুতে উৎপাদিত সন্তানের দেহে বাদামী ফ্যাট বেশি হয় ও একটিভ হয়। তাই এরা পরিণত হলেও অতিরিক্ত খাবারে অতিরিক্ত শক্তিকে এই বাদামী ফ্যাট তাপ বানিয়ে ছেড়ে দেয়। তাই এরা স্লিম থাকে।

এদের পরবর্তী জীবনের চর্বি জনিত কারণে হার্ট ডিজিজেরও সম্ভাবনাও কম অন্যদের চেয়ে।

তবে আমি এটাই বলছিনা যে প্রাকৃতিক বাদামী চর্বি ছাড়া স্লিম হবার উপায় নেই- তা নয়। মুটিয়ে গেলে পরিশ্রম ও ডায়েটের বিকল্প কখনো ছিল না, এখনো নেই।
এখন বলতে পারেন যে, বাইরে থেকে এই চর্বি দেহে ঢুকানো গেলে বা কোন পদ্ধতিতে দেহে বাড়ানো গেলে শীতকালে গর্ভধারণ করে কী লাভ?

এই ক্ষেত্রে দুঃসংবাদ হলো মানুষ এমন কোন ওষুধ বা পদ্ধতি আজো পর্যন্ত আবিষ্কার করেনি যা দিয়ে এই বাদামী চর্বি বাড়ানো যায়।

তাই সুস্থ সবল স্লিম সন্তানের জন্য শীতকালে বিয়ে(গর্ভধারণ) করার বিকল্প নেই- এই কথা স্বীকার না করে উপায় নেই।

নেচার পত্রিকার গবেষণা- https://www.nature.com/articles/s41591-018-0102-y

 

লেখক:

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ। সেশন-২০১১-১২

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।