বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টিন

১৯ এপ্রিল ২০২০
ডা. শুভদীপ চন্দ

ঢাকায় এক রিকশাদার ছিল। ত্রিশের কোটায় বয়স। আমাকে বলেছিল টাকা জমাচ্ছে মুদি দোকান দিবে। বলেছিল- ‘এভাবে ঘুরেফিরে রোজগার করতে ভাল লাগে না। একখানে বসমু- চারপাশে চাল ডাল থাকবে, বৈয়ামে বিস্কুট থাকবে, কেক থাকবে। সুগন্ধি সাবান থাকবে। সব তাকে সাজায়ে রাখমু। মাল বেচুম আর টিভি দেখমু।’

এখন এই রিকশাচালক কোথায় আছে কে জানে। আমাদের চা খাওয়াতো- ছাপড়া দোকানদার হুমায়ুন, কাল দেখলাম আলু পটল বাটখারা নিয়ে বসেছেন। হাসপাতালের সামনে আতর টুপি বিক্রি করতো এক চাচা, এখন মাস্ক বিক্রি করেন। ক্লিনিকগুলো সব স্টাফকে নন পেয়িং লিভ দিয়ে দিছে। ক্লিনিকের এক ওয়ার্ডবয় বাসায় বাসায় গিয়ে সার্ভিস দিচ্ছে। কারো এনঅক্সাপারিন ইঞ্জেকশন, কারো সেফট্রিয়াক্সন ইনজেকশন। ‘ভাই ভাই সেলুন’ এর নাপিত এখন ফুড পান্ডার ফুড ট্রান্সপোর্টার।

সারভাইভ- যেকোনো কঠিন সময়ের একমাত্র কাজ। এবং সে-ইই পারে যে বদলাতে জানে।

আজ মনখারাপ নিয়ে দেখছিলাম শহরের মূল রাস্তার দু’পাশের দোকানপাট। ফার্নিচারের দোকান, জুতার দোকান, স্মার্টেক্স, মাম্মিজ এন্ড বেবিজ, মোবাইল শপ, ইদ্রিস ইলেকট্রনিকসের দোকান- সব বন্ধ। স্কুলের পাশে গেলে আরো বেশি খারাপ লাগে৷ মনেহয় ঘুমন্ত রাজপুরী। আমার বাসার সামনের বাসাটিই মেস। কিছু স্কুল কলেজের ছেলেরা থাকতো। ছাদে লুকিয়ে সিগ্রেট টানতো। সব বন্ধ। জানালা নেভানো, ভিতরে আর কাউকে পড়তে দেখা যায় না।

একমাত্র ভীড় সুপার শপ গুলোয়। দুই তিন ট্রলি এক মানুষ একা টানছে। এর মাঝেও কামিজ পাঞ্জাবি চুজ করছে! এ শপটিতে এসবও আছে। সৌখিন কেক বানানোর ভুংভাং খুঁজতে গেছিলাম- কিচ্ছু নেই। ভিনেগার নেই। কিছু মানুষ ছুটিটাকে উপভোগ করছে। রান্নাবান্নায় দক্ষতা বাড়াচ্ছে। সাজসজ্জায় নতুনত্ব আনছে।

হাসপাতালে রোগী নেই। এরমাঝেও কেউ কেউ আসেন- যাদের আসার প্রয়োজন নেই। কনভার্সন ডিজঅর্ডার একমাত্র অসুখ যার উপর লকডাউন কোনো ইমপ্রেশন রাখতে পারে নি। আমার ধারনা গত একমাসে আমাদের ভর্তি রোগী নিয়ে স্টাডি করলে কোনো হার্ট-লাঙ-কিডনি ডিজিজ পাওয়া যাবে না। সব হালকা মানসিক সমস্যা। কিছু মারামারি। মারামারির রোগীদের এক হীনমন্যতা আছে যে ভর্তি থাকলে কেস পোক্ত হবে। সেজন্য জোর করে ভর্তি থাকেন। অন্যের ক্ষতি করার সুযোগ দেখলে বাঙালি করোনাভাইরাসকেও ভয় পায় না!

ডিসইনফেক্টেন্ট নিয়ে কথা হচ্ছিলো। এতোদিন আমরা হাসপাতাল ডিজইনফেক্ট করি নি। পিপিই, মাস্ক নিয়েই ভাবতে ভাবতেই এ গুরুত্বপূর্ণ পয়েন্টটি মিস করে গেছি। কিভাবে কী করা যায় ভাবতে ভাবতে জানা গেল আমাদের স্টোর রুমেই ৬টি স্প্রে মেশিন আছে। পোশাকও আছে। কালাজ্বরের জন্য আনা হয়েছিল। স্টোর কিপার জানেন না! অক্সিজেন ১২ টি সিলিন্ডারই ভর্তি করে আনা হয়েছে। আরো বেশি থাকলে ভাল হতো। কখনো কখনো ছোটখাটো জিনিস যুদ্ধক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। একবার শুধু আম্বো করেই এক রোগীকে ফিরিয়ে এনেছিলাম। রোগীর লোক ডিএনআই ডিএনআর সাইন করে বসেছিল।

আজ শুনলাম করোনাভাইরাস প্রতিরোধে বাজেট আসছে- সেটা ইউএনও’র কাছে। সরকারি রীতিনীতি আমি খুব ভাল বুঝি না, প্রশ্ন তোলাও সমীচীন নয়। কিন্তু আমার মনে হয় স্বাস্থ্যখাতকে গড়ে তুলতে গেলে প্রথমে তাদের এডাল্ট হওয়ার সুযোগ দিতে হবে। অর্থ খরচ করার স্বাধীনতা ও সাহস তাদের বাধ্য করবে দায়িত্বশীল আচরণ করতে। বারবার সহযোগিতা নিয়ে কেউ বড় হতে পারে না। প্রশাসনের সহযোগিতা, সেনাবাহিনীর সহযোগিতা, পুলিশের সহযোগিতা- এতো সময় তো এখন নেইও। আমার ধারণা আমাদের উপজেলায় ঠিকমতো স্যাম্পল কালেকশন করতে পারছে না। ভিডিও লার্নিং বা টেলিমেডিসিন- এ দুইয়ের কোনোটিতেই আমার খুব বেশি আস্থা নেই।

ব্রাহ্মণবাড়িয়ায় আজ কেউ একজন মারা গেছেন। তার জানাজায় হাজার হাজার লোক জমায়েত হয়েছে। এটি খুব খারাপ হলো। কখনো কখনো একজন নাবিকের একটি ভুল পুরো জাহাজটিকেই ডুবিয়ে দিতে পারে।

আজ সকাল থেকেই দমকা বাতাস। সূর্য মেঘের লুকোচুরি খেলা চলেছে সারাদিন। বৃষ্টি হয় নি। মনেহয় আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে। বাজারের পাশে এক মাঁজা পুকুর। কোনদিন ব্যবহার দেখি নি। শ্যাওলা দিয়ে সবুজ হয়ে থাকতো। কাল দেখলাম কচুরিপানা পুরো পুকুরের দখল নিয়ে নিছে। তার মধ্যে ফুল ফুটেছে। নীল নীল ফুল। কচুরিপানা ফুল সুষম বন্টনে ফোটে না। পুষ্কুনির কোথাও বেশি, কোথাও কম। সবুজের উপর নীল- যেন রাতের কালো আকাশ আর আকাশভর্তি তারা।

আকাশ থেকে যিনি দেখেন তিনি কতই মুগ্ধ হয়েই না এ পুকুর দেখেন; আমরা পাত্তা দেই না। ঈশ, যদি উড়তে জানতাম আমি এ পুকুরটার উপর দিয়েই উড়তাম!

আরেকটি দিনের শেষ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।